• শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
  • [gtranslate]

লকডাউনে মাঠে থাকবে সশস্ত্রবাহিনী: আইএসপিআর

নিজস্ব সংবাদ দাতা / ১৩৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩০ জুন, ২০২১

৩০ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশব‌্যাপী সর্বাত্মক লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। আগামীকাল বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সর্বাত্মক লকডাউন শুরু হচ্ছে। লকডাউন কার্যকরে আগামী সাত দিন সশস্ত্রবাহিনী দায়িত্ব পালন করবে।

বুধবার (৩১ জুন) বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, করোনাভাইরাসের বিস্তার রোধে আরোপিত বিধি নিষেধ বাস্তবায়নের জন্য ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় ১ থেকে ৭ জুলাই পর্যন্ত সারাদেশে সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে।

এদিকে মন্ত্রিপরিষদ বিভাগ বলছে, ‘লকডাউন’ বাস্তবায়নে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।

সূত্র জানায়, বৃহস্পতিবার থেকে আপাতত সাত দিন সর্বাত্মক লকডাউন। পরবর্তীতে বিধিনিষেধের সময়সীমা আরো বাড়ানো হতে পারে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন