• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় বিএনপির দুর্গ ভাঙতে নীরব কৌশলে জামায়াত ধানের শীষের প্রচারণায় ড. মোশাররফ হোসেনের পুত্রবধূ সাইফা ইসলাম ১৭ বছরে এই অঞ্চলের মানুষ ভোট প্রয়োগ করতে পারেনি : ড. খন্দকার মারুফ হোসেন চালিভাঙ্গায় বিএনপির দিনব্যাপী গণসংযোগ আগামীকাল মেঘনায় কাবিটা প্রকল্পের সভাপতিই অর্থ আত্মসাতের অভিযোগ তুললেন ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে কাগজের সংস্কারের চেয়ে জরুরি মগজের সংস্কার মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১ মেঘনায় দৈনিক বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেঘনায় মাদক ব্যবসার অভিযোগে বাবা – মেয়েকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে মেঘনায় যুগান্তকারী উন্নয়ন করেছিলেন ড. মোশাররফ হোসেন: ড. খন্দকার মারুফ

লকডাউনে বিদেশযাত্রীদের জন্য অভ্যন্তরীণ ফ্লাইট চলবে

নিজস্ব সংবাদ দাতা / ১২৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

০১ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

লকডাউনে আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকলেও বন্ধ করা হয়েছিলো অভ্যন্তরীণ ফ্লাইট। তবে বিদেশগামী এবং বিদেশ থেকে ফেরত আসা যাত্রীদের জন্য চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজার রুটে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

কঠোর লকডাউনের প্রথম দিন বৃহস্পতিবার (১ জুলাই) এমন সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

বেবিচক সূত্র জানায়, সাধারণ যাত্রীরা অভ্যন্তরীণ ফ্লাইটে চড়তে পারবেন না। আন্তর্জাতিক ফ্লাইটের টিকিটের কপি দেখিয়ে অভ্যন্তরীণ ফ্লাইটে চড়া যাবে। আন্তর্জাতিক ফ্লাইট চালু আছে, ফলে শত শত যাত্রী বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিমানবন্দরে এসেছেন। তবে পরিবহন বন্ধ থাকায় এসব যাত্রী তাদের বাড়িতে যেতে পারছেন না।

এছাড়া অনেক প্রবাসী বিশ্বের বিভিন্ন দেশে জরুরিভাবে যাবেন। কিন্তু গণপরিবহন বন্ধ থাকায় ঢাকায় আসতে পারছেন না। এসব সমস্যার কথা চিন্তা করে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ বিমানের অভ্যন্তরীণ ফ্লাইট চালু করা হয়েছে।

শুক্রবার (২ জুলাই) থেকে অন্যান্য এয়ারলাইনস তাদের ফ্লাইট পরিচালনা করবে বলে জানায় বেবিচক।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস-মার্শাল এম মফিদুর রহমান বলেন, লকডাউনে অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে অভ্যন্তরীণ ফ্লাইট চালু করা হয়েছে। আজকে বাংলাদেশ বিমানের অভ্যন্তরীণ ফ্লাইট চালু করা হয়েছে, শুক্রবার থেকে অন্যান্য এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করতে পারবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন