• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় বিএনপির দুর্গ ভাঙতে নীরব কৌশলে জামায়াত ধানের শীষের প্রচারণায় ড. মোশাররফ হোসেনের পুত্রবধূ সাইফা ইসলাম ১৭ বছরে এই অঞ্চলের মানুষ ভোট প্রয়োগ করতে পারেনি : ড. খন্দকার মারুফ হোসেন চালিভাঙ্গায় বিএনপির দিনব্যাপী গণসংযোগ আগামীকাল মেঘনায় কাবিটা প্রকল্পের সভাপতিই অর্থ আত্মসাতের অভিযোগ তুললেন ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে কাগজের সংস্কারের চেয়ে জরুরি মগজের সংস্কার মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১ মেঘনায় দৈনিক বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেঘনায় মাদক ব্যবসার অভিযোগে বাবা – মেয়েকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে মেঘনায় যুগান্তকারী উন্নয়ন করেছিলেন ড. মোশাররফ হোসেন: ড. খন্দকার মারুফ

রাজধানীতে ট্রান্সফর্মার বিস্ফোরণে নিহত ১

নিজস্ব সংবাদ দাতা / ১২২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

০১ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর চকবাজার এলাকায় ট্রান্সফর্মার বিস্ফোরণে মারুফ (১৮) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ জুলাই) সকালে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ কামরুল হাসান এ তথ‌্য নিশ্চিত করেছেন।

বুধবার (৩০ জুন) রাত ১টায় দগ্ধ অবস্থায় তিন জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে আনা হয়। কর্তব‌্যরত চিকিৎসক মারুফকে মৃত ঘোষণা করেন। বাকী দুজন সারওয়ার (২০) ও সোহাগ (৩০) জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন বলেন, ‘চকবাজার থেকে ট্রান্সফর্মার বিস্ফোরণে দগ্ধ ৩ জন জরুরি বিভাগে এসেছেন। তাদের মধ্যে মারুফ নামে একজন মারা গেছেন। তার শরীরের ১১ শতাংশ দগ্ধ হয়েছিল। সারওয়ারের শরীরের ৪৮ শতাংশ ও সোহাগের শরীরের ৮ শতাংশ দগ্ধ হয়েছে।’


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন