• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার সোনারগাঁওয়ে পিস্তল ও গুলিসহ দুষ্কৃতিকারী গ্রেপ্তার কুমিল্লার মেঘনায় মানিকার চর বাজার ইজারা: গত বছরের তুলনায় রাজস্ব কম প্রায় ২৫ লাখ সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের ৩ কর্মকর্তাকে বদলি, চলছে মামলার প্রস্তুতি

ফুলের টবে কোটি টাকার স্বর্ণ

নিজস্ব সংবাদ দাতা / ১৯১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১

০২ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলের টবের ভেতর থেকে কোটি টাকার স্বর্ণ জব্দ করা হয়েছে। শুক্রবার ভোরে সৌদি আরব থেকে ফেরা যাত্রীর কাছ থেকে এ স্বর্ণ জব্দ করা হয়। এ ঘটনায় ওই যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ।

ওই যাত্রী নাম জসিম মিয়া। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় স্বর্ণ চোরাচালান আইনে একটি মামলা করা হয়েছে। পুলিশ জানায়, তাকে এরইমধ্যে গ্রেপ্তার দেখানো হয়েছে।

কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, ভোর সাড়ে ৪টায় বিমানবন্দরের গ্রিন চ্যানেল গেট এলাকায় যাত্রী জসিমের গতিবিধি সন্দেহজনক মনে হয়। তাকে চ্যালেঞ্জ করা হয়। তার কাছে শুল্কযুক্ত পণ্য থাকার বিষয়ে জিজ্ঞেস করলে তিনি আস্বীকার করেন। পরে তার গজ ও ফুলের টব স্ক্যানিং মেশিনে তোলা হয়। তাতে দেখা যায়, ধাতব বস্তু আছে এতে।

এসময় বিমানবন্দর কাস্টমস হলে সব গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে তল্লাশি করে ফলের টবে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা পাঁচটি স্বর্ণবার জব্দ করা হয়। যার ওজন এক কেজি ৬০০ গ্রাম। যার বর্তমান বাজার মূল্য এক কোটি ছয় লাখ টাকা।

ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার মো. মারুফ হোসেন জানান, বৃহস্পতিবার জেদ্দা থেকে ছেড়ে আসা একটি ফ্লাইটে রাত ২টা ৪৫ মিনিটে বিমানবন্দরে এসে আবতরণ করেন জসিম মিয়া। পরে বিমানবন্দরের গ্রিন চ্যানেল গেট এলাকায় তাকে চ্যালেঞ্জ করেন কাস্টমস কর্মকর্তারা।

পুলিশ জানায়, গ্রেপ্তার জসিমের গ্রামের বাড়ি নরসিংদীতে। ফুলের টবে করে অভিনব কৌশলে কোটি টাকার স্বর্ণ পাচারের সময় তাকে আটক করে থানায় সোপর্দ করেছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন