• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার সোনারগাঁওয়ে পিস্তল ও গুলিসহ দুষ্কৃতিকারী গ্রেপ্তার কুমিল্লার মেঘনায় মানিকার চর বাজার ইজারা: গত বছরের তুলনায় রাজস্ব কম প্রায় ২৫ লাখ সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের ৩ কর্মকর্তাকে বদলি, চলছে মামলার প্রস্তুতি

যাত্রাবাড়ীতে ১০ হাজার পিস ইয়াবাসহ ২ নারী গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ১৮৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১

০২ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগ। বৃহস্পতিবার বিকালে (১ জুলাই) এ অভিযান পরিচালনা করা হয়।

শুক্রবার (২ জুলাই) ডিবির উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন- মোছা. শাকিলা আক্তার ও মোছা. রেহেনা খাতুন।

তিনি বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে খবর পাই যাত্রাবাড়ী থানার কাজলা, নয়ানগর এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ক্রয়-বিক্রয় করার জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১ জুলাই) বিকালে নয়ানগর এলাকায় অভিযানে চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরো বলেন, গ্রেপ্তাররা অবৈধ ইয়াবা ব্যবসায় জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন