• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে পুরুষদের ‘শালীন’ পোশাক পরতে নোটিশ!

নিজস্ব সংবাদ দাতা / ১৭৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১

০৩ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ভারতের পশ্চিমবঙ্গে এক পৌরসভায় ‘শালীন’ পোশাক ছাড়া পুরুষদের প্রবেশ নিষিদ্ধ করেছে। পৌরসভার প্রবেশপথে লেখা হয়েছে, ‘অশালীন বা দৃষ্টিকটূ পোশাক পরে পুরসভার কার্যালয়ে প্রবেশ নিষিদ্ধ।’

সাধারণ মানুষের জন্য এমন পোশাক ফতোয়া জারি করেছে রাজপুর-সোনারপুর পুরসভা। এ নিয়ে তর্ক-বিতর্ক দেখা দিয়েছে সোনারপুরে। শুরু হয়েছে রাজনৈতিক বিতর্কও।

জানা যায়, রাজপুর-সোনারপুর পুরসভার রাজপুর কার্যালয়ে সম্প্রতি বেশ কিছু মানুষ বার্মুন্ডা, হাফপ্যান্ট পরে আসছেন। তাদের অনেকে চেয়ারে পায়ের ওপর পা তুলে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকছেন। তাতে শুধু পৌরকর্মী নয়, সেবা নিতে আসা অন্যান্য মানুষের বিশেষ করে নারীদের অস্বস্তি বাড়ছে। সে কারণেই ওই নোটিশ জারি করা হয়েছে। হ্যাফপ্যান্ট পরে কেউ এলে তাকে গেট থেকেই ফেরত পাঠাচ্ছেন রক্ষীরা।

বিজেপি নেতারা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন, কারো পোশাক নিয়ে পৌর কর্তৃপক্ষ এভাবে নোটিশ দিতে পারে না। তারা নিজের কাজটা করুক। এলাকার উন্নয়ন কীভাবে করা যায় সেদিকে নজর দিক।

তবে রাজপুর-সোনারপুর পুরসভার প্রশাসক পল্লব দাস বলেছেন, এমন পোশাক না পরেই আসা উচিত যা দৃষ্টিকটু লাগে। অপ্রীতিকর ঘটনা এড়াতেই সোনারপুর বাজার অফিস এমন উদ্যোগ নিয়েছে। সূত্র: জিনিউজ


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন