• মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সোনারগাঁওয়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ বান্দরবানে জেএসএস (মূল) সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনীর সফল অভিযান মেঘনার কোন বাজারে যদি কেউ চাঁদাবাজি করতে আসে দড়ি দিয়ে বেঁধে রাখবেন : ড.খন্দকার মারুফ হোসেন শরণখোলায় ভুয়া এমবিবিএস ডিগ্রী ব্যবহার করে চিকিৎসা সেবা, দুদকের অভিযান সিদ্ধিরগঞ্জ থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করেছে মেঘনা থানা পুলিশ মেঘনায় আজহারুল হক শাহিনের নেতৃত্বে শহিদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি মেঘনায় বাজার মনিটরিংএ আইনশৃঙ্খলা বাহিনী ও বিএনপি মেঘনায় শহিদ দিবসে বিএনপির শ্রদ্ধাঞ্জলি মেঘনায় টানা সহিংসতায় আইনশৃঙ্খলা অবনতির শঙ্কা তেজগাঁও কার্যালয়ে প্রথম কর্মদিবস: আনুষ্ঠানিকতা ও আবেগে ভরা প্রধানমন্ত্রীর দিন

মালিকের কাছে কাজের বুয়ার ফ্রেন্ড রিকোয়েস্ট!

নিজস্ব সংবাদ দাতা / ১৭৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১

০৩ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

গৃহকর্তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো গৃহপরিচারিকা শাপলা। ফেসবুকে তার নাম, ‘ড্যাডিস প্রিন্সেস শাপলা’! প্রোফাইল ছবি দেখেও চেনার উপায় নেই, কারণ ইউক্যাম পারফেক্ট দিয়ে ছবিটি এডিট করা। এডুকেশন তথ্যে দেওয়া আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী! এমনই এক গল্প নিয়ে নাটক নির্মাণ করলেন শিহাব শাহীন। জান্নাতুল ফেরদৌস লাবণ্যর রচনায় মূল চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর।

সিএমভি’র ব্যানারে নির্মিত নাটকটির নাম ‘রঙিলা ফানুস’।

নাটকের গল্প প্রসঙ্গে সাবিলা জানান, তার চরিত্রের শুরু এটা। শেষটা আরও বিস্ময়কর। যেখানে দেখা যাবে, তিনি ফেসবুকের মাধ্যমে প্রেমে জড়ান ঢাকা মেডিকেল কলেজ পড়ুয়া এক যুবকের সঙ্গে! শুরু হয় নাটকের মূল জটিলতা।

আর এই মেডিকেল কলেজছাত্রের চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব।

নির্মাতা শিহাব শাহীন বলেন, “মজার ছলে একটি সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করেছি কাজটির মাধ্যমে। অর্থাৎ এই খেটে খাওয়া মানুষগুলোরও যে আকাশ ছোঁয়ার স্বপ্ন থাকে, সেটি দেখাতে চেয়েছি। সাবিলাসহ অন্যরা অসাধারণ অভিনয় করেছে। নাটকের শেষটাতে রয়েছে বড় একটি ধাক্কা। সেটি আগাম বলছি না।”

আরও অভিনয় করেছেন নাজিবা বাশার, সৈয়দ জামান শাওন প্রমুখ।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘রঙিলা ফানুস’সহ এবারের ঈদ উৎসবে সিএমভি’র ব্যানারে নির্মিত হচ্ছে এক ডজন তারকাবহুল নাটক। যেগুলো ঈদ আয়োজন হিসেবে ধারাবাহিকভাবে উন্মুক্ত হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন