• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার সোনারগাঁওয়ে পিস্তল ও গুলিসহ দুষ্কৃতিকারী গ্রেপ্তার কুমিল্লার মেঘনায় মানিকার চর বাজার ইজারা: গত বছরের তুলনায় রাজস্ব কম প্রায় ২৫ লাখ সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের ৩ কর্মকর্তাকে বদলি, চলছে মামলার প্রস্তুতি

রাজধানীর হাতিরঝিলে স্ত্রী-শাশুড়িকে কোপালেন মাদকাসক্ত স্বামী

নিজস্ব সংবাদ দাতা / ১৮৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১

০৩ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর হাতিরঝিলের মীরবাগ এলাকায় মাদকাসক্ত স্বামীর চাপাতির কোপে স্ত্রী ও শাশুড়ি আহত হয়েছেন। শনিবার (৩ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

আহতরা হলেন, স্ত্রী আকলিমা বেগম (৩২) ও শাশুড়ি রূপো বেগম (৬০)। ঘটনার পর থেকে স্বামী তাজামুল ইসলাম (৪২) পলাতক রয়েছেন।

আহত আকলিমা বেগম বলেন, আমি চার বছর ধরে সৌদি আরবে থাকি। সাত দিন আগে ছয় মাসের ছুটিতে বাংলাদেশে এসেছি। গতকাল রাতে আমার মোবাইলে এক কলিগ ফোন দেন। এ নিয়ে আমার স্বামী বিরক্ত হন। তিনি ফোন আসার কারণ জানতে চান। তাকে বলি, আমার দরকারি ফোন। এ নিয়ে আমার সঙ্গে মনোমালিন্য এবং রাতে কথা কাটাকাটি হয়। সকালের দিকে তিনি আমাকে কুপিয়ে জখম করেন। মা বাধা দিতে গেলে মাকেও কুপিয়ে জখম করেন।

আহতের ছেলে ইয়াসিন জানায়, বাবা অনেকগুলো বিয়ে করেছেন। মা অনেকদিন পর দেশে এসেছেন। মায়ের মোবাইলে ফোন আসে কেন- এ নিয়ে ঝগড়া করেন বাবা। বাবা চাপাতি নিয়ে দরজা বন্ধ করে মাকে কোপান। নানী ঠেকাতে গেলে তাকেও কোপান। বাবা সিএনজিচালিত রিকশাচালক। তিনি নেশা করেন। দেশে এমন কোনো নেশা নেই-যা তিনি করেন না।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, হাতিরঝিলের মীরবাগ এলাকায় দুই নারীকে (স্ত্রী ও শাশুড়ি) কুপিয়ে জখম করেছেন মাদকাসক্ত স্বামী। তারা দুজন ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন