• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার সোনারগাঁওয়ে পিস্তল ও গুলিসহ দুষ্কৃতিকারী গ্রেপ্তার কুমিল্লার মেঘনায় মানিকার চর বাজার ইজারা: গত বছরের তুলনায় রাজস্ব কম প্রায় ২৫ লাখ সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের ৩ কর্মকর্তাকে বদলি, চলছে মামলার প্রস্তুতি

লকডাউনে রাস্তায় বের হয়ে আটক আরো ১৫২

নিজস্ব সংবাদ দাতা / ২৩৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১

০৩ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

সর্বাত্মক লকডাউনের তৃতীয় দিনে রাজধানীজুড়ে মানুষের চলাচল বেড়েছে। এদিন রাজধানীর মতিঝিল এলাকা থেকে ১৫২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

নানা প্রয়োজনে যারা ঘর থেকে বের হয়েছেন, তারাও স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে বাজার ও দোকানপাটে ভিড় করছেন। মাস্ক পড়ার বাধ্যবাধকতা থাকলেও তা মানতে নারাজ তারা। ডিএমপির মতিঝিল বিভাগের উপ পুলিশ কমিশনার মো আব্দুল আহাদ জানান, মতিঝিল বিভাগে সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৭ ঘন্টায় ১৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কেউ বিনা প্রয়োজনে বাইরে বের হয়েছিল, কারও মুখে মাস্ক ছিল না। এছাড়া নিষেধাজ্ঞা সত্ত্বেও দোকান খুলেছিল অনেকে। যারা বের হয়েছে, তারা নানা অজুহাত দিচ্ছে। নাইটিঙ্গেল মোড়ে একজন পুলিশকে জানায় সে ব্যাংকে চাকরি করে। ব্যাংকে যাওয়ার জন্য বের হয়েছে। আজ ব্যাংক বন্ধের বিষয়টি জানালে সে স্যরি বলে। লকডাউন বাস্তবায়নে রাজধানীজুড়ে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন