• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় বিএনপির দুর্গ ভাঙতে নীরব কৌশলে জামায়াত ধানের শীষের প্রচারণায় ড. মোশাররফ হোসেনের পুত্রবধূ সাইফা ইসলাম ১৭ বছরে এই অঞ্চলের মানুষ ভোট প্রয়োগ করতে পারেনি : ড. খন্দকার মারুফ হোসেন চালিভাঙ্গায় বিএনপির দিনব্যাপী গণসংযোগ আগামীকাল মেঘনায় কাবিটা প্রকল্পের সভাপতিই অর্থ আত্মসাতের অভিযোগ তুললেন ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে কাগজের সংস্কারের চেয়ে জরুরি মগজের সংস্কার মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১ মেঘনায় দৈনিক বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেঘনায় মাদক ব্যবসার অভিযোগে বাবা – মেয়েকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে মেঘনায় যুগান্তকারী উন্নয়ন করেছিলেন ড. মোশাররফ হোসেন: ড. খন্দকার মারুফ

চিরকুট লিখে ‘করোনা’ রোগীর আত্মহত্যা

নিজস্ব সংবাদ দাতা / ১৩৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১

০৩ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

করোনাভাইরাসে আক্রান্ত সাতক্ষীরার কলারোয়ায় শেখ আজগর আলী (৫৫) নামে এক ব্যক্তি চিরকুট লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শনিবার (৩ জুলাই) সকালে নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। শেখ আজগর আলী উপজেলার কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রামের শেখ জালালের ছেলে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির জানান, সম্প্রতি করোনা পজিটিভ হয়ে বাড়িতে আইসোলেশনে ছিলেন আজগর। সকালে স্বজনেরা ঘরে তার লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। একটা চিরকুট পাওয়া গেছে। তাতে লেখা, তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যবিধি মেনে তার লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

তবে এলাকাবাসীর ভাষ্য, বাড়িতে ছেলে ও পুত্রবধূদের সঙ্গে তার ঝগড়া-বিবাদ লেগেই থাকত। করোনা পজিটিভ হওয়ার পর সেই অশান্তির মাত্রা আরও বেড়ে যায়। হয়ত সেই কষ্টে-অভিমানে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন