• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত

ফতুল্লায় প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে প্রেমিক গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ১৭৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১

০৩ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে প্রেমিক মিরাজকে (২০) গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৩ জুলাই) ফতুল্লা মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এর আগের শুক্রবার (২ জুলাই) ফতুল্লার দাপা বালুরঘাট এলাকায় ওই প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ উঠে মিরাজের বিরুদ্ধে। পরে রাতেই প্রেমিকা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় ধর্ষণের মামলা করেন।

মিরাজ ফতুল্লা মডেল থানার দাপা ইদ্রাকপুরের সরদার বাড়ীর বৌ বাজারের জয়নাল মিয়ার ভাড়াটিয়া ও ভোলা জেলার চর ফ্যাশনের আব্দুল্লাপুরের মোশারফ হোসেনে ছেলে। আর ধর্ষণের শিকার ওই তরুণী একজন পোশাক শ্রমিক।

জানা যায়, ধর্ষণের শিকার ওই তরুণীর সঙ্গে মিরাজের চার মাস ধরে প্রেমের সম্পর্ক চলছিল। তারা প্রায় সময় বিভিন্ন স্থানে ঘুরতে বের হতেন। গত ২ জুলাই রাত সাড়ে সাতটায় দুইজন ফতুল্লার দাপা বালুরঘাট এলাকায় ঘুরতে যান। ঘুরতে ঘুরতে রাত সাড়ে ১২টায় ফতুল্লার দাপা খেয়াঘাট সংলগ্ন একটি মিলের পেছনের একটি রাস্তায় ওই তরুণীকে ধর্ষণ করেন মিরাজ।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, অভিযুক্ত ধর্ষক মিরাজকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণের শিকার ওই তরুণী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন