• মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নকলমুক্ত শিক্ষা ও মানবসম্পদ গঠন বিএনপির অঙ্গীকার :ড.খন্দকার মারুফ হোসেন হোমনায় ১০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ কলমের কালি থেকে বুলেট: বিবেকের রক্তক্ষরণ শব্দহীন কান্নায় জর্জরিত মেঘনার জেলেপল্লীর জীবনসংগ্রাম ফেসবুকে অপপ্রচার: সাবেক চেয়ারম্যান আতাউর রহমান ভুইয়ার জিডি জবাই করা ১৩টি ঘোড়ারগোস্ত ফেলে পালিয়েছে একটি চক্র আইন পাস, তবুও সক্রিয় আ.লীগ নেতাকর্মী: ড.খন্দকার মারুফ হোসেন নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতে কঠোর পদক্ষেপ:খন্দকার মারুফ মেঘনার সড়কে অপরিকল্পিত স্পীড ব্রেকারে ঘটছে দূর্ঘটনা খুঁজতে হবে সমাধান বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি হচ্ছেন ড.মোশাররফ

মেঘনায় জেডএম এগ্রো লিঃ’র প্রথম হওয়া কালা বাহাদুরের দাম উঠেছে সাত লক্ষ টাকা

নিজস্ব সংবাদ দাতা / ২৭১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১

০২ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, স্টাফ রিপোর্টার :  ঈদুল আজহা উপলক্ষে কালা বাহাদুরের দাম উঠেছে সাত লক্ষ টাকা।

জেড এম এগ্রো লিঃ এই “কালা বাহাদুর ” নামের গরু টি পালন করেন । কুমিল্লার মেঘনা উপজেলার মানিকার চর ইউনিয়নের জয়পুরে” জেড এম এগ্রো লিমিটেড ” ঈদকে ঘিরে মোট ১২০ টি গরু পালন করেছেন।

সখ করে বাহারি নাম দিয়েছেন প্রতিটি গরুর। এই ফার্মের মালিক মোঃ জাকির হোসেন। সম্প্রতি উপজেলা প্রাণী সম্পদ বিভাগের মেলায় প্রথম স্থান অধিকার করেছেন কালা বাহাদুর নামের গরুটি। এই ফার্মটি পরিচালনা করেন মোঃ দুলাল মিয়া।

তিনি এই প্রতিবেদককে জানান “কালা বাহাদুর” এর ওজন ১ হাজার কেজি এটি এবার আমাদের ফার্মের সবচেয়ে বড় ও সুন্দর গরু। এর দাম উঠেছে সাত লক্ষ টাকা। গরুটির গায়ের রঙ কালো। এ ছাড়াও যে গরু গুলো আছে সে গুলো ও অনেক সুন্দর এবং বাহারি নাম দিয়েছেন প্রতিটি গরুর।

ক্রেতা আকৃষ্ট করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু গরুর ছবি পোস্ট করা হয়েছে। যে কোন ক্রেতা ইচ্ছে করলে সরাসরি ফার্ম থেকে চাহিদা অনুযায়ী গরু ক্রয় করতে পারেন। এই ফার্মের গরু গুলো উপজেলা প্রাণী সম্পদ বিভাগের তদারকিরতে পালন করা হয়। ফলে নির্ভেজাল।

এই ফার্মের মালিক মোঃ জাকির হোসেন এই ব্যবসায় যথেষ্ট লাভবান এবং এলাকায় একজন বিনয়ী ও উদীয়মান দানবীর হিসেবে প্রতিষ্ঠিত। কয়েক বছর যাবত জেড এম এগ্রো লিমিটেড শুনামের সাথে ব্যবসা করে আসছেন।

মোঃজাকির হোসেন কে দেখে মেঘনায় এখন শিক্ষিত যুবকরা ফার্মের ব্যবসায় ঝুকছেন এতে একদিকে বেকারত্ব অন্যদিকে আমিষের চাহিদা মেটাতে যথেষ্ট সহায়ক।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন