• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার সোনারগাঁওয়ে পিস্তল ও গুলিসহ দুষ্কৃতিকারী গ্রেপ্তার

প্রথম স্বামীকে না জানিয়েই আরো দু্ই বিয়ে, নারীকে ১১ বছরের কারাদণ্ড

নিজস্ব সংবাদ দাতা / ১৭৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১

০৪ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

প্রথম স্বামীকে না জানিয়েই আরো দু্ই বিয়ে করেছেন বাহরাইনের বাসিন্দা ৩০ বছর বয়সী এক নারী। বিচ্ছেদ দেননি কোনো স্বামীকেই। তিন স্বামীই ওই নারীর বন্ধু। একই সময়ে তিন বিয়ে করার অপরাধে ওই নারীকে ১১ বছরের কারাদণ্ড আর জরিমানা করেছে আদালত।

গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ওই নারী তার তিন বন্ধুকেই বুঝিয়েছেন যে তিনি অবিবাহিত। একে একে তিন বন্ধুই তাকে অবিবাহিত মনে করে বিয়ে করেছেন। ওই তিন ব্যক্তি বিয়ের সময় দেওয়া দেনমোহরের প্রায় ১২ লাখ টাকা ওই নারী আত্মসাৎ করেছিলেন।

ওই নারী তার ব্যক্তিগত তথ্য লুকিয়ে তিনজনের কাছে ভিন্ন ভিন্ন পরিচয় দিয়েছিলেন। প্রথম স্বামীর সাথে চারমাস সংসার করার পর দ্বিতীয় বিয়ে করেন তিনি। এর এক মাস পর তৃতীয় বিয়ে করেন।

তৃতীয় বিয়ের এক সপ্তাহের মাথায় তৃতীয় স্বামী ওই নারীর প্রতারণার বিষয়টি ধরে ফেলেন। তিনি জানতে পারেন তার স্ত্রী আরও দুই ব্যক্তির স্ত্রী। এরপর ওই তিন ব্যক্তি মিলে পুলিশের কাছে অভিযোগ করেন।

তদন্তে দোষি প্রমাণিত হলে প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয় ওই নারীকে।

আদালতে সরকারি আইনজীবীর কাছে প্রথম আর দ্বিতীয় স্বামীর কাছ থেকে বিচ্ছেদ নিয়েই তৃতীয় বিয়ে করছেন বলে দাবি করেন ওই নারী। যদিও আদালতে তার বক্তব্য মিথ্যা বলে প্রমাণিত হয়।

মুসলিম আইনে স্বামী বর্তমান থাকা অবস্থায় কোনো নারী আবার বিয়ে করতে পারবেন না। স্বামীর মৃত্যু হলে কিংবা বিবাহ বিচ্ছেদের পর নারীকে ফের বিয়ে করার অনুমতি দেওয়া হয়েছে ইসলামে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন