• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার সোনারগাঁওয়ে পিস্তল ও গুলিসহ দুষ্কৃতিকারী গ্রেপ্তার

মজা করতে গিয়ে মৃত্যু নবজাতকের, অনুশোচনায় ২ মেয়ের আত্মহত্যা

নিজস্ব সংবাদ দাতা / ১৯৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১

০৫ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

সামাজিকে যোগাযোগমাধ্যম ফেসবুকে মজা করতে গিয়ে মৃত্যু হয়েছে এক সদ্যোজাত শিশুর। যাদের ভুলের কারণে ওই শিশুর মৃত্যু হয়েছিলো, পরে তারাও নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, গত জানুয়ারি মাসে ভারতের কেরালার কোল্লাম জেলার কাল্লুভাতুক্কাল গ্রামে শুকনো পাতার স্তূপ থেকে উদ্ধার হয়েছিল ওই সদ্যোজাত। হাসপাতালে ভর্তি করা হলেও পরে মৃত্যু হয় তার। পরে শিশুটির ডিএনএ নমুনার সূত্র ধরেই তার মা রেশমার খোঁজ পায়।

তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, ফেসবুকে এক জনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি। স্বামীকে ছেড়ে ওই ব্যক্তির সঙ্গেই পালানোর সিদ্ধান্ত নেন রেশমা। আর তাই করতে গিয়ে সন্তানকে শুকনো পাতার স্তূপে ফেলে রেখে এসেছিলেন তিনি।

তদন্তে পুলিশ জানতে পেরেছে, রেশমার ভাইয়ের মেয়ে ও আরো এক নারী নিছকই মজার ছলে ওই ঘটনা ঘটিয়েছেন। তারাই ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে রেশমার সঙ্গে মজা করতেন।

পুলিশ এ বিষয়ে তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করার পরই তারা জানতে পারেন, এই মজার কারণে রেশমার কয়েক দিনের সন্তানের মৃত্যু হয়েছে। তার একদিন পর পুলিশের কাছে খবর যায়, নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন ওই দুজন।

পুলিশ জানায়, রেশমাকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছিলো। কোভিডে আক্রান্ত হওয়ায় এখন তিনি কোয়ারেন্টিনে রয়েছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন