• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন ই-হেলথ প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ, কয়েক জেলায় পাইলট প্রকল্পের নির্দেশ প্রধানমন্ত্রীর ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ হলে শিল্প খাতে লোডশেডিং কমবে: বাণিজ্যমন্ত্রী ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত কলেরা প্রতিরোধে দেশের উচ্চঝুঁকিপূর্ণ ১৪ এলাকায় টিকাদান শুরু তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এখন পূর্ণ মন্ত্রী দুইজন আগামীকাল বঙ্গভবনে উঠবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল কুমিল্লায় একদিনে ৩৯ মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৬৫ রিজভীর সঙ্গে ড. খন্দকার মারুফ হোসেনের সৌজন্য সাক্ষাৎ

টিকটক হৃদয়ের সহযোগী হিরোসহ গ্রেপ্তার ৫

নিজস্ব সংবাদ দাতা / ২৫৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১

০৫ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

টিকটক হৃদয় বাবুর অন্যতম সহযোগী ও রাজধানীর মগবাজারের চিহ্নিত সন্ত্রাসী অনিক হাসান ওরফে হিরো অনিকসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে বিদেশি অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়।

সোমবার (৫ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বলেন, ‘রোববার (৪ জুলাই) রাতে অভিযান চালিয়ে র্যাব-৩ এর একটি টিম রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে।’ এএসপি আ ন ম ইমরান খান জানান, ২০১৬ সালের ১১ মে রাত ১১টার দিকে মগবাজার চেয়ারম্যান গলিতে আরিফ (২০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটে। অনিকসহ ৪-৫ জন আরিফকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ বিষয়ে বিকেলে কারওয়ান বাজারে অবস্থিত র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন