• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার সোনারগাঁওয়ে পিস্তল ও গুলিসহ দুষ্কৃতিকারী গ্রেপ্তার

২৯ আরোহী নিয়ে রাশিয়ায় বিমান নিখোঁজ

নিজস্ব সংবাদ দাতা / ২০৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

০৬ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

২৯ জন আরোহী নিয়ে গন্তব্যে যাওয়ার সময় রাশিয়ায় একটি বিমান নিখোঁজ হয়েছে। দেশটির সর্ব পূর্বে অবস্থিত কামচাটকা উপত্যকার ওপর দিয়ে উড্ডয়নের সময় বিমানটি নিখোঁজ হয় বলে জানিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি নিউজ।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, নিখোঁজ ওই বিমানটি অ্যান্টোনভ এএন-২৬ মডেলের। কামচাটকা উপত্যকার ওপর দিয়ে উড্ডয়নের সময় এয়ার ট্রাফ্রিক কন্ট্রোলারের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজের সময় বিমানটিতে ২৯ জন আরোহী ছিলেন। বিমানের বর্তমান অবস্থান জানতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

রাশিয়ার জরুরি বিষয়ক মন্ত্রণালয়ের প্রধান পরিচালকের প্রেস সার্ভিস জানিয়েছে, এয়ার ট্রাফ্রিক কন্ট্রোলারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর বিমানটির অবস্থান জানতে কাজ চলছে। ধারণা করা হচ্ছে- বিমানটিতে ২৩ জন যাত্রী এবং ৬ জন ক্রু ছিলেন।

আরটি জানিয়েছে, নিরাপত্তাগত কোনো ত্রুটির কারণে বিমানটি নিখোঁজ হয়েছে কি না, সেটা তদন্ত করে দেখছেন রুশ কর্মকর্তারা। এছাড়া কামচাটকা উপত্যকার পালানা নামক স্থানের পাশে বিমানের খোঁজ মিলতে পারে ধারণা করে সেখানে তল্লাশি চালাতে দু’টি হেলিকপ্টার পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন