• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নোয়াখালী পুলিশ লাইন্সে ডিআইজির মাস্টার প্যারেড ও অস্ত্রাগার পরিদর্শন এআই যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের দক্ষ হতে হবে: তথ্যমন্ত্রী ফল প্রকাশের রাতে ঝরে গেল দিয়ামনির প্রাণ পুলিশের ৯ কর্মকর্তাকে বিভিন্ন স্থানে বদলি ত্রিশালকে আদর্শ নজরুল সিটি গড়ার লক্ষ্যে পৌর বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান দাবিকৃত ৫ লাখ টাকা না দেওয়ায় বিধবার দুই শতাধিক গাছ কাটার অভিযোগ পাঁচবিবির ছাতিনালী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ইয়াবাসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আটক আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর ঘোষণা পরিবেশ প্রতিমন্ত্রীর মন্ত্রী জাকারিয়া তাহেরের সঙ্গে মেঘনা বিএনপির নেতাদের সাক্ষাৎ

ময়মনসিংহে সেনাবাহিনীর টহল পরিদর্শনে সেনাপ্রধান

নিজস্ব সংবাদ দাতা / ১৬৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

০৬ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

চলমান কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে ময়মনসিংহ জেলায় সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি নগরের টাউন হল মোড় এলাকায় সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন করেন এবং সেনা কর্মকর্তা ও ময়মনসিংহের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

মঙ্গলবার (৬ জুলাই) দুপুর ১২টার দিকে সেনাপ্রধান ময়মনসিংহ নগরের টাউন হল মোড়ে যান। এ সময় সেনাপ্রধানের সঙ্গে উপস্থিত ছিলেন আর্মি ট্রেনিং ও ডকট্রিন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমানসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, করোনার সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধ বাস্তবায়নের জন্য বেসামরিক প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার জন্য সারা দেশে ১ জুলাই থেকে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের সদস্যরা ময়মনসিংহ জেলায় নিয়মিত টহল পরিচালনা করছেন। পাশাপাশি করোনা মোকাবিলায় দুস্থ পরিবারের মধ্যে সেনাবাহিনীর নিজস্ব তহবিল থেকে খাদ্যসামগ্রী দেওয়া হচ্ছে।

এসব কার্যক্রম পরিদর্শন করতে সেনাপ্রধান আজ ময়মনসিংহে আসেন। ময়মনসিংহে সেনাবাহিনীর কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সব সময় জনগণের পাশে থাকবে এবং প্রধানমন্ত্রী ও বাংলাদেশ সরকারের সব নির্দেশনা মেনে কোভিড মোকাবিলায় সম্মিলিতভাবে কাজ করবে।

সেনাপ্রধানের টহল পরিদর্শনের সময় ময়মনসিংহের বিভাগীয় কমিশনার শফিকুর রেজা, জেলা প্রশাসক এনামুল হক, পুলিশ সুপার আহমার উজ্জামানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন