• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ফেসবুকে মানহানিকর মিথ্যা তথ্য ছড়ানো ঠেকাতে সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে নজরুলের ৫৭ কোটি টাকার সম্পদ ক্রোক, আরও মামলা তারেক রহমান: মানুষের হৃদয়ের কথা বলেন ডাকাতি ও মাদক মামলার ৪ আসামিকে আদালতে প্রেরণ চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৫২৪ পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা মেঘনায় ৩০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার দাউদকান্দি ও মেঘনায় জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা বরদাশত করা হবে না : ড.খন্দকার মারুফ ভাওরখোলা ইউনিয়নকে  মডেল ইউনিয়ন গড়তে চাই’ —মো. আব্দুল মতিন জনপ্রতিনিধিত্ব মানে মানুষের আমানত: দলীয় সমর্থন শতভাগ আশাবাদী

বাংলাদেশসহ ২৪টি দেশ থেকে ফ্লাইট নিষিদ্ধ করলো ওমান

নিজস্ব সংবাদ দাতা / ৫১৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

০৮ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশসহ মোট ২৪টি দেশ থেকে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট নিষিদ্ধ করেছে ওমান।

ওমান সরকারের উদ্ধৃতি দিয়ে বৃহস্পতিবার পিটিআই জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত দেশগুলো থেকে ফ্লাইট বন্ধ থাকবে।

প্রতিবেদনে বলা হয়েছে, নভেল করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধের জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তালিকায় দক্ষিণ এশিয়া থেকে বাংলাদেশের পাশাপাশি ভারত, পাকিস্তানের নাম দেখা গেছে।

বাকি দেশগুলোর মধ্যে আছে যুক্তরাজ্য, তিউনিসিয়া, লেবানন, ইরান, ইরাক, লিবিয়া, ব্রুনাই, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ইথিওপিয়া, সুদান, তানজানিয়া, দক্ষিণ আফ্রিকা, ঘানা, সিয়েরা লিওন, নাইজেরিয়া, গিনি, কলম্বিয়া, আর্জেন্টিনা এবং ব্রাজিল।

বাংলাদেশসহ কয়েকটি দেশ থেকে যাত্রী পরিবহনে ওমান সেই ২৪ এপ্রিল প্রথম নিষেধাজ্ঞা জারি করে। এখন আরও কয়েকটি দেশ যুক্ত করে অনির্দিষ্টকালের জন্য করা হল।

বুধবার দেশটিতে ১ হাজার ৬৭৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। মোট শনাক্ত ২ লাখ ৮০ হাজার ২৩৫ জন।

নতুন রোগটিতে ওমানে এখন পর্যন্ত ৩ হাজার ৩৫৬ জন মারা গেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন