ঢাকা   ০৯:৪৩:৩৩ পিএম, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সত্য প্রতিষ্ঠার লড়াইয়ে মিডিয়াকে আর কত দিন উপেক্ষা করব? দুর্গাপূজা ঘিরে দুর্ঘটনা ঘটার আশঙ্কা নেই: ডিএমপি তিস্তা প্রকল্পে সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানাল বাংলাদেশ বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪ ৫০০ উপজেলায় যাচ্ছে মানসিক স্বাস্থ্যসেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনলে দায় নেবে না রেলওয়ে হামের উপসর্গে ৬ মৃত্যু, আক্রান্ত ১,২১৩ ‘নিজের বাড়ির জানালা সংস্কারে এভাবে অবহেলা করতেন?’, ক্ষুব্ধ রেলমন্ত্রী

রূপগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ড, হামলা-মারধরের শিকার সাংবাদিকরা

Reporter Name
  • Update Time : Friday, July 9, 2021,
  • 250 Time View

০৯ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকার জুস কারখানার ভেতরে এখনো আগুন জ্বলছে। আগুন লাগার ২৪ ঘণ্টা পার হলেও এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। এদিকে ঘটনার পর নিখোঁজদের সন্ধান পেতে শ্রমিকরা বিক্ষোভ করেন। বিক্ষোভের সময় আনসার-পুলিশের পাশাপাশি সাংবাদিকরাও হামলার শিকার হয়েছেন। দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর চড়াও হয়ে মারধর করা হয়।

শুক্রবার (৯ জুলাই) এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে থাকা সাংবাদিকরা বলেন, উত্তেজিত শ্রমিকরা এশিয়ান টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মো. হাবিবুর রহমানের মোটরসাইকেল ভাঙচুর করে তাকে মারধর করেন। পাশাপাশি যমুনা টেলিভিশনের ক্যামেরাপারসন স্বপন তালুকদারের ওপরও চড়াও হন তারা। এ সময় নিউজটোয়েন্টিফোর টেলিভিশনের রূপগঞ্জ উপজেলার ক্যামেরাপারসন তুষারের মোটরসাইকেল ভাঙচুর করে বিকল করে দেয়া হয়। তাকে মারধরও করা হয়। পাশাপাশি মাহমুদ-বিপ্লবসহ কয়েকজন সংবাদকর্মীও হামলার শিকার হন।

এর আগে বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে রূপগঞ্জে সজীব গ্রুপের হাশেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই আগুন ভবনের অন্যান্য তলায় ছড়িয়ে পড়ে। আতঙ্কে শ্রমিকরা ভবনের ছাদে জড়ো হন। ছাদসহ বিভিন্ন তলা থেকে লাফিয়ে পড়েন অনেকে। এতে ওই রাতেই তিনজনের মৃত্যুর খবর জানানো হয়, আহতও হন বেশ কিছু শ্রমিক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি