• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
আইন, রাজনীতি ও জনসেবার সমন্বয়ে ড. মারুফ হোসেন যুব অধিকার পরিষদের মেঘনা উপজেলা শাখার আংশিক কমিটি অনুমোদন সামাজিক মাধ্যমে অপপ্রচার রুখতে পুলিশের সতর্কবার্তা অবৈধ বালুভরাটে মেঘনার প্রকৃতি কৃষি অস্তিত্ব আজ সংকটে দায়িত্বে নিষ্ঠা, সাফল্যে স্বীকৃতি: মেঘনা থানার এসআই ওবাইদুল হকের পুরস্কারের গল্প দাউদকান্দি-মেঘনায় অতিরিক্ত ৫ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ করেছেন ড. খন্দকার মারুফ রাইপাড়ার জনপ্রিয় সাবেক মেম্বার ফিরোজ খানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ জয়পুরহাটে ১১ দলের জোটের বিক্ষোভ মিছিল, ডিসির কাছে স্মারকলিপি প্রদান মেঘনায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক কর্মসূচি গ্যাসের ভোগান্তি কমার আশা, আংশিক সচল মহেশখালীর এলএনজি টার্মিনাল

রূপগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতদের সহায়তার ঘোষণা শ্রম প্রতিমন্ত্রীর

নিজস্ব সংবাদ দাতা / ২৩৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১

০৯ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জের সেজান জুস কারখানার অগ্নিকাণ্ডে হতাহতদের সহায়তার ঘোষণা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। একই সঙ্গে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তিনি।

শুক্রবার (৯ জুলাই) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। শ্রম মন্ত্রণালয়ের অধীন শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে নিহতদের স্বজনদের সহায়তার ঘোষণা দেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, যেসব শ্রমিক আহত হয়ে চিকিৎসাধীন তাদের শ্রমিক কল্যাণ তহবিল থেকে চিকিৎসা সহায়তা দেওয়া হবে।

অগ্নিকাণ্ড ঘটার পরপরই কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শ্রম অধিদপ্তরের কর্মকর্তাদের এ দুর্ঘটনায় হতাহতের খোঁজ খবর রাখার নির্দেশ দেন প্রতিমন্ত্রী। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শ্রম অধিদপ্তরের কর্মকর্তাদের হাসপাতালে থেকে চিকিৎসা তদারকির নির্দেশ দেন তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন