• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় বিএনপির দুর্গ ভাঙতে নীরব কৌশলে জামায়াত ধানের শীষের প্রচারণায় ড. মোশাররফ হোসেনের পুত্রবধূ সাইফা ইসলাম ১৭ বছরে এই অঞ্চলের মানুষ ভোট প্রয়োগ করতে পারেনি : ড. খন্দকার মারুফ হোসেন চালিভাঙ্গায় বিএনপির দিনব্যাপী গণসংযোগ আগামীকাল মেঘনায় কাবিটা প্রকল্পের সভাপতিই অর্থ আত্মসাতের অভিযোগ তুললেন ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে কাগজের সংস্কারের চেয়ে জরুরি মগজের সংস্কার মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১ মেঘনায় দৈনিক বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেঘনায় মাদক ব্যবসার অভিযোগে বাবা – মেয়েকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে মেঘনায় যুগান্তকারী উন্নয়ন করেছিলেন ড. মোশাররফ হোসেন: ড. খন্দকার মারুফ

সাগরে ডুবলো ‘এমভি ফুলতলা-১’

নিজস্ব সংবাদ দাতা / ১২৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১০ জুলাই, ২০২১

১০ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

সিমেন্ট শিল্পের কাঁচামাল নিয়ে ঢাকা যাওয়ার পথে হাতিয়া নতুন চ্যানেলের কাছে ডুবে গেছে লাইটার জাহাজ ‘এমভি ফুলতলা-১’।

শনিবার (১০ জুলাই) সকালে নৌরুটের ৪ ও ৫ নম্বর পজিশনের মধ্যে তিন-চার দিন আগে ডুবে যাওয়া বলগেটের সঙ্গে লেগে দুর্ঘটনাকবলিত হয় লাইটারটি।

বাংলাদেশ লাইটার শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি নবী আলম বলেন, বিআইডব্লিউটিএকে আমরা বার বার জানিয়েছি ডুবে যাওয়া বলগেটের স্থানে বয়া দিয়ে মার্কিং করার জন্য। যদি তা করা হতো তাহলে ফুলতলা ডুবতো না। ওই এলাকায় প্রতিদিন গড়ে একটি দুর্ঘটনা ঘটছে।

বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন অফিসের সচিব এমএ রনি জানান, ফুলতলা-১ জাহাজের ১২ নাবিক এমভি আল মুত্তাকিন নামের একটি লাইটারেজ জাহাজে উঠতে সক্ষম হয়েছেন। ডুবে যাওয়া জাহাজের মালিক, এজেন্ট ও পণ্যের মালিকের নাম এখনো জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন