• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
“লাথি মেরে চেয়ার থেকে নামাবো ” স্বাস্থ্য কর্মকর্তাকে ইঙ্গিত করে ছাত্রঅধিকার নেতার ক্ষোভ প্রকাশ বেগ-আবেগ-যতির ভারসাম্যহীনতায় বদলে যাচ্ছে সমাজ সুযোগ-সুবিধার সংকট, নজরদারির অভাব ও সামাজিক অবক্ষয়ে ঝুঁকির মুখে ভবিষ্যৎ প্রজন্ম লুটের চরে দৃষ্টিনন্দন বাংলো বাড়ি, আলোচনায় সাবেক চেয়ারম্যান জিল্লু সরকার জিয়ার আদর্শে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের আহ্বান: ড.খন্দকার মারুফ হোসেন মেঘনায় ভাটেরচর-লুটের চর সড়ক এখন জনদুর্ভোগের প্রতীক মূল্য তালিকা না থাকায় দুই মিষ্টির দোকানকে জরিমানা ভুয়া ডাক্তার চক্রে জিম্মি দেশের স্বাস্থ্যব্যবস্থা মেঘনায় ২০ সরকারি দপ্তরে জনবল সংকট মাঠের দায়িত্ব শেষে ব্যারাকে ফিরছে সেনাসদস্যরা

আটকে পড়া শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিচ্ছে ভাসানী বিশ্ববিদ্যালয়

নিজস্ব সংবাদ দাতা / ২৫৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১২ জুলাই, ২০২১

১১ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম,

শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার পরীক্ষা দিতে এসে লকডাউনে আটকে পড়া শিক্ষার্থীদের নিজ নিজ জেলায় নিজস্ব বাসে পৌঁছে দিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিধি-নিষেধে আটকে পড়া শিক্ষার্থীদের নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ১২ ও ১৩ জুলাই দুই ধাপে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বাসে করে পৌছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

তারই পরিপ্রেক্ষিতে সোমবার(১২ জুন)সকালে ৬টি বাস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছেড়ে যায়। এই কাজে সহযোগিতা করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

প্রথম ধাপে সোমবার সকালে টাঙ্গাইল থেকে ঢাকা, টাঙ্গাইল থেকে ফেনি, টাঙ্গাইল থেকে মৌলভিবাজার, টাঙ্গাইল থেকে কিশোরগঞ্জ, টাঙ্গাইল থেকে শেরপুরের উদ্দেশ্যে ছয়টি বাস ছেড়ে যায়।

দ্বিতীয় ধাপে আগামীকাল মঙ্গলবার টাঙ্গাইলের ক্যাম্পাস থেকে রংপুর, টাঙ্গাইল থেকে চাপাইনবাবগঞ্জ ও অন্য জেলায় আটকে পড়া শিক্ষার্থীদের পৌঁছে দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন