• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:১২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বালুঘাটের ঘটনার পর ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি গাজীপুর সাফারি পার্কে হাতির মৃত্যু পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক আটক উন্নয়নের অঙ্গীকার নিয়ে কাইচাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হওয়ার ঘোষণা ফয়েজ মাতুব্বরের শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে নোবিপ্রবির সাবেক উপাচার্যসহ পাঁচজনকে দুদকের তলব যবিপ্রবি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে মেহেরুল্লাহনগর স্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজ দাবি যশোরে শীর্ষ সন্ত্রাসী ও সাবেক ছাত্রলীগ নেতা ‘দাঁতাল বাবু’ সহযোগীসহ গ্রেপ্তার ত্রিশালের ইউএনওকে না পেয়ে ভোগান্তিতে সেবাপ্রার্থীরা রাজশাহীতে ২০০ বোতল অবৈধ সিরাপসহ দুই যুবক গ্রেপ্তার অদৃশ্য স্পিডব্রেকার ও বেপরোয়া ড্রাইভিংয়ে ঢাকার প্রান্তিক সড়ক মরণফাঁদ

টানা ২৭ ঘণ্টা অনশন, ছাত্রদলের ৪ নেতা হাসপাতালে

নিজস্ব সংবাদ দাতা / ২০২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

২৫ নভেম্বর ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, বরিশাল সংবাদদাতা:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে একটানা ২৭ ঘণ্টা অনশন কর্মসূচি পালন করে অসুস্থ হয়ে পড়েছেন বরিশাল ছাত্রদলের চার নেতা। তাদেরকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে তাদের অনশন ভাঙ্গিয়ে অ্যাম্বুলেন্সযোগে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়া চারজন হলেন- বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আকন, লেলিন খান মোর্সেদ ও সায়মন আহমেদ কালু এবং যুগ্ম সাধারণ সম্পাদক তানজিল রাব্বি।

জেলা যুবদল সভাপতি এইচ এম তছলিম উদ্দিন বলেন, ‘বুধবার (২৪ নভেম্বর) সকাল ৯টা থেকে ছাত্রদলের আট নেতা দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে আমরণ অনশন শুরু করেন। দিন গড়িয়ে রাত হলেও তাদের অনশন চলমান থাকে। এদের মধ্যে চার জন অসুস্থ হয়ে পড়লে দুপুরের দিকে জুস খাইয়ে হাসপাতালে পাঠানো হয়েছে।’

তিনি আরো বলেন, ‘এই জুলুমবাজ সরকারের জন্য আত্মাহুতি দিয়ে কোনও লাভ নেই। এখানে নিজেকে সুস্থ রেখে আন্দোলন-সংগ্রাম করার জন্য মাঠে লড়াই করতে হবে। দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে রাজপথে লড়াই করার জন্য ও তাদের সুস্থ রাখতে অনশন ভঙ্গ করিয়েছি।’

এ সময় উপস্থিত ছিলেন- উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মো. শহিদুল্লাহ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলু, উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম সুজনসহ অন্যান্যরা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন