• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বালুঘাটের ঘটনার পর ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি গাজীপুর সাফারি পার্কে হাতির মৃত্যু পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক আটক উন্নয়নের অঙ্গীকার নিয়ে কাইচাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হওয়ার ঘোষণা ফয়েজ মাতুব্বরের শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে নোবিপ্রবির সাবেক উপাচার্যসহ পাঁচজনকে দুদকের তলব যবিপ্রবি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে মেহেরুল্লাহনগর স্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজ দাবি যশোরে শীর্ষ সন্ত্রাসী ও সাবেক ছাত্রলীগ নেতা ‘দাঁতাল বাবু’ সহযোগীসহ গ্রেপ্তার ত্রিশালের ইউএনওকে না পেয়ে ভোগান্তিতে সেবাপ্রার্থীরা রাজশাহীতে ২০০ বোতল অবৈধ সিরাপসহ দুই যুবক গ্রেপ্তার অদৃশ্য স্পিডব্রেকার ও বেপরোয়া ড্রাইভিংয়ে ঢাকার প্রান্তিক সড়ক মরণফাঁদ

কুমিল্লার বরুড়ায় প্রিসাইডিং ও পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত, ভোট স্থগিত

নিজস্ব সংবাদ দাতা / ২০৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১

২৮ নভেম্বর ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, কুমিল্লা সংবাদদাতাঃ

কুমিল্লার বরুড়ায় প্রিসাইডিং কর্মকর্তা সারোয়ার ভূঁইয়া ও পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু হানিফকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

রোববার (২৮ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার ঝলম ইউনিয়নের ডেউয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আহত প্রিসাইডিং কর্মকর্তা সারোয়ার ভূঁইয়া বলেন, দুই সদস্য প্রার্থীর লোকজন কেন্দ্র দখলের চেষ্টা করে। এ সময় বাধা দিলে আমার ওপর হামলা করে। আমি উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি আছি। আমার হাতে ১১টি সেলাই পড়েছে।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, পুলিশের এক সদস্যসহ প্রিসাইডিং কর্মকর্তা আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন