• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গ্যাস সংকট নিয়ে স্বস্তির খবর নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন প্রধানমন্ত্রীর বিএনসিসির উদ্যোগে কুমিল্লায় ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান ধামইরহাট সরকারি এম এম ডিগ্রি কলেজের প্রধান গেট ভেঙে জরাজীর্ণ, ঝুঁকিতে শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু

গজারিয়ায় যারা পেলেন নৌকা

নিজস্ব সংবাদ দাতা / ২০৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১

০৫ ডিসেম্বর ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ওসমান গনী, গজারিয়া প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপলক্ষ্যে দীর্ঘদিন এর অপেক্ষা ঘোচলো,ঘোষিত হলো নৌকার মাঝি।শনিবার রাত ৮ঘটিকায় বাংলাদেশ আওয়ামী লীগ এর সভানেত্রীর কার্য্যলয় থেকে প্রার্থীদের হাতে মনোনয়ন পত্র তুলে দেওয়া হয়।জানা যায়,হোসেন্দী ইউনিয়ন থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক দুই বারের চেয়ারম্যান,উপজেলা ছাত্রলীগ এর সাবেক সাঃসম্পাদক মোঃমনিরুল হক মিঠু,বালুয়াকান্দী ইউনিয়ন থেকে জেলা পরিষদ সদস্য,উপজেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব নাজমুল হোসেন, টেংগারচর ইউনিয়ন থেকে ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি ও জেলা আওয়ামী লীগ এর উপ দপ্তর বিষয়ক সম্পাদক বোরহান উদ্দীন দেওয়ান, ভবেরচর ইউনিয়ন থেকে ইউনিয়ন আওয়ামী লীগ এর সাঃসম্পাদক মোঃমুক্তার হোসেন,গুয়াগাছিয়া ইউনিয়ন থেকে বর্তমান চেয়ারম্যান,উপজেলা আওয়ামী লীগ এর যুগ্ম সম্পাদক আবুল খায়ের মোহাম্মদ আলী খোকন, ইমামপুর ইউনিয়ন থেকে উপজেলা যুব লীগ এর সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃহাফিজুজ্জামান খাঁন জিতু ও গজারিয়া ইউনিয়ন থেকে সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃশফিউল্লাহ শফি।

এ বিষয়ে গজারিয়া উপজেলা আওয়ামী লীগ এর সাঃসম্পাদক ও উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আমিরুল ইসলাম বলেন,নেত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক এর প্রার্থীদের জয়ী করার আহবান জানিয়ে তিনি আরো বলেন,দলকে ভালবাসলে আগামীকাল থেকেই সবাইকে ঐক্যবদ্ধ ভাবে মাঠে কাজ করতে হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন