• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:২১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে নোবিপ্রবির সাবেক উপাচার্যসহ পাঁচজনকে দুদকের তলব যবিপ্রবি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে মেহেরুল্লাহনগর স্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজ দাবি যশোরে শীর্ষ সন্ত্রাসী ও সাবেক ছাত্রলীগ নেতা ‘দাঁতাল বাবু’ সহযোগীসহ গ্রেপ্তার ত্রিশালের ইউএনওকে না পেয়ে ভোগান্তিতে সেবাপ্রার্থীরা রাজশাহীতে ২০০ বোতল অবৈধ সিরাপসহ দুই যুবক গ্রেপ্তার অদৃশ্য স্পিডব্রেকার ও বেপরোয়া ড্রাইভিংয়ে ঢাকার প্রান্তিক সড়ক মরণফাঁদ অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা

হোমনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন ইউএনও

নিজস্ব সংবাদ দাতা / ১৯৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১

১১ ডিসেম্বর ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, সৈয়দ আনোয়ার,হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:

ভিটামিন এ খাওয়ান শিশু মৃত্যুর ঝুঁকি কমান এ শ্লোগানকে সামনে রেখে কুমিল্লার হোমনায় জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন কার্যক্রম উদ্বোধন করা করেন ইউএনও রুমন দে। আজ শনিবার সকালে জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোরে শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাইয়ে এর আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুমন দে ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোহাম্মদ আবদুছ ছালাম সিকদার, স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী জাহাঙ্গীর আলম, ইপিআই টেকনোলজিস্ট শেখ ফরিদ, স্বাস্থ্য পরিদর্শক আবু তাহের, ষ্টোর কিপার (ভারপ্রাপ্ত) মো. মহিউদ্দিন প্রমুখ। জানা যায়, জাতীয় ভিটামিন এ ক্যাম্পেইন উপজেলার ৯টি ইউনিয়নের একটি পৌরসভায় আজ ১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত চার দিনব্যাপী এই জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন চলবে। এতে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন