• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা মেঘনা উপজেলার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করতে হবে: ড. খন্দকার মোশাররফ মেঘনায় আঃ রহমান হত্যার প্রতিবাদে মানববন্ধন:আইনী পদক্ষেপ নেওয়ার নির্দেশ এমপির ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার

কাতারে বাংলাদেশি শ্রমিকদের বিনামূল্যে খেলা দেখার সুযোগ

নিজস্ব সংবাদ দাতা / ২৭৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২

১৮ নভেম্বর ২০২২ইং, বিন্দুবাংলা টিভি ডটকম, আজকের পত্রিকা :

কাতারের বিভিন্ন শিল্প এলাকায় বাংলাদেশিসহ হাজারো প্রবাসী শ্রমিকদের জন্য বিনামূল্যে খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে।

দোহায় আলবিদা পার্কে মূল ফ্যান জোনে প্রবেশের বেলায় ‘হায়া কার্ড’ দেখানো বাধ্যতামূলক হলেও শ্রমিকদের জন্য আয়োজিত ফ্যানজোন সবার জন্য উন্মুক্ত। যে তিনটি জায়গায় বিদেশি শ্রমিকদের জন্য বিনামূল্যে খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে, সেগুলোর মধ্যে সানাইয়া শিল্পাঞ্চলের এশিয়ান টাউনে শুধু বিশ্বকাপের ম্যাচ দেখা নয়, বরং এশিয়ান এবং বিভিন্ন আন্তর্জাতিক সাংস্কৃতিক দলের নানারকম পরিবেশনার আয়োজন করা হয়েছে।

আরেক শহর আলখোরে স্পোর্টস কমপ্লেক্সে শ্রমিকদের জন্য দ্বিতীয় ফ্যান জোন স্থাপন করা হয়েছে। বিনামূল্যে বিশ্বকাপের সব ম্যাচ দেখার পাশাপাশি নানা ধরণের সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করতে পারবেন ওই এলাকায় বসবাসরত বিদেশি শ্রমিকরা। আরেকটি ফ্যান জোন স্থাপন করা হয়েছে নিউ ইন্ডাস্ট্রিয়াল এলাকায়। এখানে থাকছে খেলাধুলার বিভিন্ন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ এবং শ্রমিকদের জন্য বিনামূল্যে রক্তচাপ ও ডায়াবেটিক পরীক্ষার ব্যবস্থা।

কর্তৃপক্ষ জানায়, ১৮ নভেম্বর থেকে শুরু হয়ে এসব আয়োজন চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ১০টা অবধি থাকবে আনন্দ ও বিনোদনমূলক নানা আয়োজন। বিনামূল্যে এভাবে নিজেদের কাছাকাছি এলাকায় বিশ্বকাপের খেলা দেখার খবরে আনন্দিত বাংলাদেশি প্রবাসী শ্রমিকসহ অন্য দেশগুলোর অভিবাসীকর্মীরা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন