• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় বিএনপির দুর্গ ভাঙতে নীরব কৌশলে জামায়াত ধানের শীষের প্রচারণায় ড. মোশাররফ হোসেনের পুত্রবধূ সাইফা ইসলাম ১৭ বছরে এই অঞ্চলের মানুষ ভোট প্রয়োগ করতে পারেনি : ড. খন্দকার মারুফ হোসেন চালিভাঙ্গায় বিএনপির দিনব্যাপী গণসংযোগ আগামীকাল মেঘনায় কাবিটা প্রকল্পের সভাপতিই অর্থ আত্মসাতের অভিযোগ তুললেন ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে কাগজের সংস্কারের চেয়ে জরুরি মগজের সংস্কার মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১ মেঘনায় দৈনিক বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেঘনায় মাদক ব্যবসার অভিযোগে বাবা – মেয়েকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে মেঘনায় যুগান্তকারী উন্নয়ন করেছিলেন ড. মোশাররফ হোসেন: ড. খন্দকার মারুফ

তত্ত্বাবধায়ক সরকারে অধীনেই দেশে নির্বাচন হতে হবে: শওকত মাহমুদ

নিজস্ব সংবাদ দাতা / ১৫৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ নভেম্বর, ২০২২

২০ নভেম্বর ২০২২ইং, বিন্দুবাংলা টিভি ডটকম, নিজস্ব প্রতিবেদক।। 

বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারে অধীনেই দেশে নির্বাচন হতে হবে। শেখ হাসিনা সরকারে অধীনে কোন নির্বাচন হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষে জাতীয়তাবাদী সাংবাদিকদের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

রোববার (২০ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শওকত মাহমুদ বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। তিনি ছিলেন এই দেশের আপমর জনতার সারথী। তারই সহধর্মীনী, তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে এই সরকার গৃহবন্দি করে রেখেছেন। আমরা অবিলম্বে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে দেশে ফিরে আসার সুযোগ দিতে হবে। আজকের জন্মদিনে আমি তাঁর র্দীঘায়ু কামনা করছি। দোয়া মাহফিলে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সম্পাদক ও আয়োজক কমিটির আহ্বায়ক এরফানুল হক নাহিদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব নুরুল আমিন রোকন, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দীন সবুজ, বর্তমান সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সহ-সভাপতি বাছির জামাল, বিএফইউজের নির্বাহী সদস্য জাকির হোসেন,ডিইউজের সাবেক যুগ্ম সম্পাদক এরফানুল হক নাহিদ,  ডিইউজের নির্বাহী সদস্য রফিক লিটন, মো: আব্দুল হালিম, ডিইউজের সাবেক নির্বাহী সদস্য ও সেন্টার ফর প্রেস রাইট্স (সিপিআর) এর সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন মুকুল, সাবেক নির্বাহী সদস্য এইচ এম আল আমিন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, ডিইউজের সিনিয়র সদস্য তালুকদার রুমি, সিনিয়র সদস্য তারিক আল বান্না, কামরুল হাসান দর্পন, ডিইউজে সদস্য মোশাররফ হোসেন ভুঁইয়া, এইচআর শফিক, রাসেল আহমেদ প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন ডিইউজের যুগ্ম সম্পাদক শাহজাহান সাজু।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন