• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় বিএনপির দুর্গ ভাঙতে নীরব কৌশলে জামায়াত ধানের শীষের প্রচারণায় ড. মোশাররফ হোসেনের পুত্রবধূ সাইফা ইসলাম ১৭ বছরে এই অঞ্চলের মানুষ ভোট প্রয়োগ করতে পারেনি : ড. খন্দকার মারুফ হোসেন চালিভাঙ্গায় বিএনপির দিনব্যাপী গণসংযোগ আগামীকাল মেঘনায় কাবিটা প্রকল্পের সভাপতিই অর্থ আত্মসাতের অভিযোগ তুললেন ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে কাগজের সংস্কারের চেয়ে জরুরি মগজের সংস্কার মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১ মেঘনায় দৈনিক বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেঘনায় মাদক ব্যবসার অভিযোগে বাবা – মেয়েকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে মেঘনায় যুগান্তকারী উন্নয়ন করেছিলেন ড. মোশাররফ হোসেন: ড. খন্দকার মারুফ

রূপগঞ্জে গ্যাস লিকেজে বিস্ফোরণে দগ্ধ জাহিদ মারা গেছেন

নিজস্ব সংবাদ দাতা / ১৭০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২

২৬ ডিসেম্বর ২০২২ইং, বিন্দুবাংলা টিভি ডটকম, ডেস্ক রিপোর্ট :

নারায়ণগঞ্জ রূপগঞ্জের ভুলতা এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ জাহিদ (৪০) মারা গেছেন।

রোববার (২৫ ডিসেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি। জাহিদ একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। তার বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা থানা এলাকায়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।

তিনি বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে গ্যাস বিস্ফোরণে দগ্ধ হয়ে আমাদের এখানে চারজন এসেছিল। গতকাল রাতে জাহিদ নামে একজন আইসিইউর ১৫ নম্বর বেড়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার শরীরের ২৯ শতাংশ দগ্ধ হয়েছিল। আরও তিনজনের চিকিৎসা চলছে।

গত ১৭ ডিসেম্বর দগ্ধ অবস্থায় সকাল সাড়ে সাতটায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধ অন্যরা হলেন- রুমা (২৭), লাবনী (১১) ও ইয়াসিন (৮)। এদের মধ্যে রুমার শরীরের ২৩ শতাংশ, লাবনীর শরীরের ২২ শতাংশ ও ইয়াসিনের শরীরের ১০ শতাংশ দগ্ধ হয়েছে। সম্পাদনা- রাব্বি


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন