• সোমবার, ০১ জুন ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সুযোগ-সুবিধার সংকট, নজরদারির অভাব ও সামাজিক অবক্ষয়ে ঝুঁকির মুখে ভবিষ্যৎ প্রজন্ম লুটের চরে দৃষ্টিনন্দন বাংলো বাড়ি, আলোচনায় সাবেক চেয়ারম্যান জিল্লু সরকার জিয়ার আদর্শে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের আহ্বান: ড.খন্দকার মারুফ হোসেন মেঘনায় ভাটেরচর-লুটের চর সড়ক এখন জনদুর্ভোগের প্রতীক মূল্য তালিকা না থাকায় দুই মিষ্টির দোকানকে জরিমানা ভুয়া ডাক্তার চক্রে জিম্মি দেশের স্বাস্থ্যব্যবস্থা মেঘনায় ২০ সরকারি দপ্তরে জনবল সংকট মাঠের দায়িত্ব শেষে ব্যারাকে ফিরছে সেনাসদস্যরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শৃঙ্খলাই এখন সবচেয়ে জরুরি অপরাধ দমনে জিরো টলারেন্স, মেঘনায় উন্নয়ন বঞ্চিত এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে — ড. মোশাররফ

ইয়াবার মামলায় রোহিঙ্গা তরুণের জামিন স্থগিত

নিজস্ব সংবাদ দাতা / ২৮৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২ অক্টোবর, ২০২৩

২ অক্টোবর ২০২৩ ইং বিন্দুবাংলা টিভি ডটকম,

নিজস্ব প্রতিবেদক।।

ঢাকা: কক্সবাজারের টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের উত্তর পাশে ৩৭ হাজার ইয়াবা উদ্ধারের মামলায় এক রোহিঙ্গা তরুণকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে সোমবার (২ অক্টোবর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম আট সপ্তাহের জন্য জামিন স্থগিত করেছেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন মানিক।

গত বছরের ২ মে রাতে কক্সবাজারের টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের উত্তর পাশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ জোনের সদস্যরা অভিযান চালিয়ে আসামির বাম হাতে ধরা অবস্থায় একটি শপিং ব্যাগের ভেতর থেকে ১ কোটি ১১ লাখ টাকা মূল্যের ৩৭ হাজার ইয়াবা উদ্ধার করে।

ওই রোহিঙ্গা উখিয়া পালংখালী ইউনিয়নের বালুখালী ২ নম্বর ক্যাম্পের বাসিন্দা। পরে মাদক আইনে মামলা করে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

আমিন উদ্দিন মানিক জানান, আসামির বয়স ১৭ বছর ৫ মাস দেখানো হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর হাইকোর্ট তাকে জামিন দেন।

এ জামিনাদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করা হয়। শুনানি শেষে চেম্বার আদালত আট সপ্তাহের জন্য জামিনাদেশ স্থগিত করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন