• রবিবার, ২১ জুন ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটির অনুমোদন মৌলভীবাজার থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রম্য: বিদ্যুৎহীন আলোর দেশে জুন ক্লোজিং

সিনিয়র আইনজীবীদের সঙ্গে প্রধান বিচারপতির মতবিনিময়

নিজস্ব সংবাদ দাতা / ২৮৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক।।

বিচার বিভাগকে আরও এগিয়ে নিতে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা করতে সাবেক ও বর্তমান অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট বারের সাবেক ও বর্তমান সভাপতি-সম্পাদকদের সঙ্গে মত বিনিময় করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আজ বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্টের কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, বিচার ব্যবস্থা নিয়ে অনেক অভিযোগ আছে। এসব অভিযোগ নিরসনের জন্য নিরন্তর প্রচেষ্টা ও কার্যকর পদ্ধতি প্রতিষ্ঠার প্রয়োজন। আপনারা সকলেই সুচিন্তিত মতামত ও প্রস্তাব দিয়ে সহযোগিতা করবেন। মতামত ও প্রস্তাবসমূহ প্রতিষ্ঠানের পক্ষ থেকে লিখিত প্রস্তাব পাঠাতে পারবেন। এ ছাড়া ব্যক্তি হিসেবে নিজেদের মতামত লিখিতভাবে আমাদের কাছে পাঠাতে অনুরোধ জানাচ্ছি।

প্রধান বিচারপতি বলেন, আমাদের এই পরিকল্পনা নিখুঁত হবে না জানি, কিন্তু পথচলার জন্য পরিকল্পনা থাকা আবশ্যক। ভবিষ্যৎ বংশধরদের জন্য এই পরিকল্পনা একটি দিকনির্দেশনা হিসেবে থাকবে। এর অনেক কিছুই তাদের পথ চলতে সহায়ক হবে।

সভায় উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতি এম.ইনায়েতুর রহিম, বিচারপতি মো.আশফাকুল ইসলাম, বিচারপতি মো.আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বারের সাবেক সভাপতি ও সিনিয়র আইনজীবী ড.কামাল হোসেন, সাবেক সভাপতি ও সিনিয়র আইনজীবী এম আমীর-উল ইসলাম, সিনিয়র আইনজীবী রাবেয়া ভূঁইয়া, সাবেক অ্যাটর্নি জেনারেল এএফ হাসান আরিফ, সাবেক অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল, বারের সাবেক সভাপতি ও সিনিয়র আইনজীবী মোহাম্মদ ইউসুফ হোসেন হুমায়ুন, অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, বারের বর্তমান সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর, শেখ মোহাম্মদ মোরশেদ ও মোহাম্মদ মেহেদী হাছান চৌধুরী প্রমুখ


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন