• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় বিএনপির দুর্গ ভাঙতে নীরব কৌশলে জামায়াত ধানের শীষের প্রচারণায় ড. মোশাররফ হোসেনের পুত্রবধূ সাইফা ইসলাম ১৭ বছরে এই অঞ্চলের মানুষ ভোট প্রয়োগ করতে পারেনি : ড. খন্দকার মারুফ হোসেন চালিভাঙ্গায় বিএনপির দিনব্যাপী গণসংযোগ আগামীকাল মেঘনায় কাবিটা প্রকল্পের সভাপতিই অর্থ আত্মসাতের অভিযোগ তুললেন ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে কাগজের সংস্কারের চেয়ে জরুরি মগজের সংস্কার মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১ মেঘনায় দৈনিক বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেঘনায় মাদক ব্যবসার অভিযোগে বাবা – মেয়েকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে মেঘনায় যুগান্তকারী উন্নয়ন করেছিলেন ড. মোশাররফ হোসেন: ড. খন্দকার মারুফ

গতকালের সহিংসতায় টিয়ার গ্যাসে আহত সাংবাদিক নেতার মৃত্যু

নিজস্ব সংবাদ দাতা / ১৭৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

বিপ্লব সিকদার :

বিএনপি’র মহাসমাবেশকে ঘিরে সহিংসতার সময় পুলিশের টিয়ার গ্যাসে আহত বিএফইউজে’র সাবেক নির্বাহী সদস্য ও জাতীয় প্রেসক্লাবে সদস্য রফিক ভূইয়া মারা গেছেন। রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন ডিইউজে’র সভাপতি শহীদুল ইসলাম। এ ঘটনায় তিনি নিন্দা ও ঘৃণা প্রকাশ করেন। সূত্র -মানব জমিন

জানা গেছে, ২৮শে অক্টোবর দুপুরের দিকে রাজধানীর মাদারটেকের বাসা থেকে রিকসাযোগে জাতীয় প্রেসক্লাবে যাওয়ার সময় সেগুনবাগিচা এলাকায় জাতীয় রাজস্ব বোর্ডের পুরনো ভবনের কাছে পৌঁছালে পুলিশের টিয়ারগ্যাসের কবলে পড়েন রফিক ভূইয়া। এ সময় তিনি রিকসা থেকে পড়ে যান। পরে বারডেম হাসপাতালে নিলে ডাক্তার জানান, মাথায় মারাত্মক আঘাতে ভেতরে ব্যাপক রক্তক্ষরণ হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রফিক ভূইয়া সাংবাদিকতার বিভিন্ন পর্যায়ে অনেকবার নেতৃত্ব দিয়েছেন। তিনি প্রেসক্লাবের স্থায়ী সদস্য ছিলেন এবং নিয়মিত প্রেস ক্লাবে আসতেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি কবিতা ও ছড়া লিখতেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন