• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় বিএনপির দুর্গ ভাঙতে নীরব কৌশলে জামায়াত ধানের শীষের প্রচারণায় ড. মোশাররফ হোসেনের পুত্রবধূ সাইফা ইসলাম ১৭ বছরে এই অঞ্চলের মানুষ ভোট প্রয়োগ করতে পারেনি : ড. খন্দকার মারুফ হোসেন চালিভাঙ্গায় বিএনপির দিনব্যাপী গণসংযোগ আগামীকাল মেঘনায় কাবিটা প্রকল্পের সভাপতিই অর্থ আত্মসাতের অভিযোগ তুললেন ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে কাগজের সংস্কারের চেয়ে জরুরি মগজের সংস্কার মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১ মেঘনায় দৈনিক বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেঘনায় মাদক ব্যবসার অভিযোগে বাবা – মেয়েকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে মেঘনায় যুগান্তকারী উন্নয়ন করেছিলেন ড. মোশাররফ হোসেন: ড. খন্দকার মারুফ

স দুদকের আসামি বিদ্যুতের ২ সিবিএ নেতা,করছেন সরকারি গাড়ি ব্যবহার

নিজস্ব সংবাদ দাতা / ১৭১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩

বিপ্লব সিকদার।।

ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সরকারি গাড়ি ব্যক্তিগতভাবে ব্যবহারের মাধ্যমে আর্থিক ক্ষতিসাধনের অভিযোগে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) জুনিয়র সহকারী ব্যবস্থাপক নজরুল ইসলাম ও বরখাস্ত হওয়া সিনিয়র হিসাব সহকারী নুরুল আমিন পৃথক দুই মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৩০ অক্টোবর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ সংস্থাটির উপপরিচালক বায়েজিদুর রহমান খান বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) জুনিয়র সহকারী ব্যবস্থাপক (সাবেক অফিস সহকারী) নজরুল ইসলাম ও বরখাস্ত হওয়া সিনিয়র হিসাব সহকারী নুরুল আমিন রাষ্ট্রায়াত্ত পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশে (পিজিসিবি) কর্মরত থাকা সত্ত্বেও সিবিএ সংগঠন ‘পিজিসিবি শ্রমিক কর্মচারী লীগের বিভিন্ন মেয়াদে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্রভাব বিস্তার করে দাপ্তরিক কাজে বরাদ্দ করা পিজিসিবির গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন।

 

যার মধ্যে নজরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলায় ব্যক্তিগত গাড়ি ব্যবহারের মাধ্যমে কোম্পানির মোট ৩ লাখ ১৫ হাজার ৪৬৫ টাকার আর্থিক ক্ষতিসাধনপূর্বক আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। অপরদিকে দ্বিতীয় মামলায় নুরুল ইসলামের বিরুদ্ধে দাপ্তরিক কাজে বরাদ্দ করা পিজিসিবির গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করার মাধ্যমে কোম্পানির মোট ৫ লাখ ৪০ হাজার ৯৩০ টাকার আর্থিক ক্ষতিসাধনপূর্বক আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

তারা ২০১৪ সাল থেকে ২০১৯ সালের মধ্যে ওই গাড়ি ব্যবহার করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। উভয়েরই বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০ এর ৪০৯ ধারা এবং ১৯৪৭ সালের ২ নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন