• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন ই-হেলথ প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ, কয়েক জেলায় পাইলট প্রকল্পের নির্দেশ প্রধানমন্ত্রীর ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ হলে শিল্প খাতে লোডশেডিং কমবে: বাণিজ্যমন্ত্রী ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত কলেরা প্রতিরোধে দেশের উচ্চঝুঁকিপূর্ণ ১৪ এলাকায় টিকাদান শুরু তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এখন পূর্ণ মন্ত্রী দুইজন আগামীকাল বঙ্গভবনে উঠবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল কুমিল্লায় একদিনে ৩৯ মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৬৫ রিজভীর সঙ্গে ড. খন্দকার মারুফ হোসেনের সৌজন্য সাক্ষাৎ

মেঘনায়  জাতীয় সমবায় দিবস পালিত

নিজস্ব সংবাদ দাতা / ২৭০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩

মেঘনা প্রতিনিধি।।
কুমিল্লার মেঘনা উপজেলায় ৫২ তম জাতীয় সমবায় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল
শনিবার  সকাল ১০টায়  উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে  উপজেলা পরিষদের সভা কক্ষে এ দিবসটি উদযাপন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহে আলমের  সঞ্চালনায়, উপজেলা সমবায় কর্মকর্তা দেবেশ কুমার সিংহের  সভাপতিত্বে প্রধান অতিথি  ছিলেন, মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তার।
অন্যান্যের  ব্যক্তিবর্গদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রুমা পারভীন, পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন কর্মকর্তা মো. মতিউর রহমান, কুমিল্লা পল্লি বিদ্যুৎ (মেঘনা সাব-জোনাল) কর্মকর্তা প্রকৌঃ আহমেদ শাহরিয়ার সম্রাট, সরকারি মানিকারচর বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ এর প্রভাষক মো. মামুনুর রশীদ, মুক্তিযোদ্ধা আলী হোসেন সহ অন্যরা।
এ দিবস উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তার বলেন, সমবায় আন্দোলনকে টেকসই রূপ দিতে কৃষি ও অন্যান্য উৎপাদনশীল খাতে বিনিয়োগসহ উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ ও পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা খুবই জরুরি। পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তির নিশ্চয়তার পাশাপাশি সমবায়ী প্রতিষ্ঠানকে হতে হবে জনমুখী। এছাড়াও সমবায়ী প্রতিষ্ঠানগুলোর প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতাও নিশ্চিত করতে হবে। তাহলেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমবায় ভাবনার আলোকে সকল ধরনের বৈষম্য দূর করে দেশ এগিয়ে যাবে সমৃদ্ধির দিকে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন