• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় বিএনপির দুর্গ ভাঙতে নীরব কৌশলে জামায়াত ধানের শীষের প্রচারণায় ড. মোশাররফ হোসেনের পুত্রবধূ সাইফা ইসলাম ১৭ বছরে এই অঞ্চলের মানুষ ভোট প্রয়োগ করতে পারেনি : ড. খন্দকার মারুফ হোসেন চালিভাঙ্গায় বিএনপির দিনব্যাপী গণসংযোগ আগামীকাল মেঘনায় কাবিটা প্রকল্পের সভাপতিই অর্থ আত্মসাতের অভিযোগ তুললেন ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে কাগজের সংস্কারের চেয়ে জরুরি মগজের সংস্কার মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১ মেঘনায় দৈনিক বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেঘনায় মাদক ব্যবসার অভিযোগে বাবা – মেয়েকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে মেঘনায় যুগান্তকারী উন্নয়ন করেছিলেন ড. মোশাররফ হোসেন: ড. খন্দকার মারুফ

আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি উদ্বোধন করলেন শেখ হাসিনা

নিজস্ব সংবাদ দাতা / ১৬৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক।।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। আজ শনিবার সকাল সোয়া ১০টায় তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন।

শেখ হাসিনার পক্ষে দলটির উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ গোপালগঞ্জ-৩ আসনের মনোনয়ন ফরম কেনেন।

আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের কর্মী-সমর্থকেরা গুলিস্তান জিরো পয়েন্ট এলাকায় অবস্থান করছেন। দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এলাকা ত্যাগ করলে মনোনয়নপ্রত্যাশীরা মনোনয়ন কিনবেন।

২০০৮ সালে তিনটি আসন থেকে নির্বাচন করে বিজয়ী হয়েছিলেন শেখ হাসিনা। ২০১৪ সালে দুটি আসন এবং সর্বশেষ নির্বাচনে একটি আসন থেকে নির্বাচন করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন