• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সেনাপ্রধান গ্রীষ্মকালীন প্রশিক্ষণের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করলেন মেঘনায় রতনপুর–তালতলী কাচা সড়ক কাদায় মরণফাঁদ, দুর্ভোগে হাজারো পথচারী অভিশপ্ত বন্যা থেকে মুক্তির পথ কি নেই? স্বচ্ছ পরিকল্পনা বাস্তবায়নেই দূর হবে ঢাকার জলাবদ্ধতা সংকট প্রান্তিক জনগোষ্ঠীকে নিপীড়ন থেকে মুক্ত করতে হবে নাঙ্গলমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ শিক্ষার্থীর বৃত্তি অর্জনে অভিনন্দন ও শুভেচ্ছা ঠাকুরগাঁও রোডে পূবালী ব্যাংকের বাংলা কিউআর বুথ উদ্বোধন মীর হেলালের নির্দেশনায় হাটহাজারীতে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা তকিবুল বেনাপোল বন্দরে জব্দকৃত ৩ হাজার ৬৭৫ কেজি ভায়াগ্রা পাচারের শঙ্কায় নিরাপত্তা জোরদার গাইবান্ধায় ডিবির অভিযানে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এসেন্সিয়াল ড্রাগস কোম্পানী লিমিটেডের ম্যানেজারের বিরুদ্ধে টেন্ডারে ব্যাপক গড়মিলের সত্যতা পেয়েছে দুদক

নিজস্ব সংবাদ দাতা / ২৬২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪

 

বিপ্লব সিকদার :

বগুড়া এসেন্সিয়াল ড্রাগস কোম্পানী লিমিটেডের জেনারেল ম্যানেজারের বিরুদ্ধে টেন্ডারে ব্যাপক গড়মিলের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) বগুড়া দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের একটি এনফোর্স মেন্ট টিম অভিযান পরিচালনাকালে এ সত্যতা পায়। দুর্নীতি দমন কমিশনের( দুদক) প্রধান কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়
জেনারেল ম্যানেজার, এসেন্সিয়াল ড্রাগস কোম্পানী লিমিটেড, বগুড়া -এর বিরুদ্ধে টেন্ডার ও মালামাল নিয়ে দুর্নীতি এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, বগুড়া থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে টিম সংশ্লিষ্ট দলিলাদি পর্যালোচনা করে ও অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। স্ক্র‍্যাপ মালামাল বিক্রয়ের দাখিলকৃত টেন্ডারে ব্যাপক গরমিল এবং অস্বাভাবিক দর উল্লেখ করা হয়েছে মর্মে টিমের নিকট প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। টিম পরবর্তীতে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন