• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ই-নামজারি চালুর পরও ঘুষ ছাড়া ফাইল নড়ে না: এমপি সুলতানা মেয়াদপূর্তির আগে সঞ্চয়পত্র ভাঙালে কমবে মুনাফা, টিআইএন না থাকলে বাড়বে কর ২৯ দিনে দেশে এলো ৩২ হাজার ৮২৮ কোটি টাকার রেমিট্যান্স বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা বেড়ে প্রায় ২৬ হাজার কোটি টাকা ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যমাত্রা ১২০৮ কোটি টাকা: ভূমিমন্ত্রী মতপ্রকাশের স্বাধীনতায় সরকার উদার থাকবে: তথ্য উপদেষ্টা আইপিইউর সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ ঢাকায় স্বীকৃতি থেকে বাদ পড়া প্রকৃত মুক্তিযোদ্ধারা তালিকাভুক্ত হচ্ছেন গ্রামাঞ্চলের মানুষ ঘরে বসেই উন্নত চিকিৎসাসেবা পাবেন: স্বাস্থ্যমন্ত্রী আন্তঃজেলা সিরিয়াল কিলার গ্রেপ্তার: আইজিপির পুরস্কার পেলেন নওগাঁর এসপি

সন্তান প্রসবের সময় মারা গেলেন বাংলাদেশের নারী ফুটবলার

নিজস্ব সংবাদ দাতা / ২৯৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সন্তান জন্ম দিতে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছেন বাংলাদেশের বয়সভিত্তিক সাফজয়ী নারী ফুটবলার রাজিয়া খাতুন। ২০১৮ সালে অনূর্ধ্ব-১৮ সাফজয়ী বাংলাদেশ দলের ফুটবলার ছিলেন তিনি।

রাজিয়ার মৃত্যুর দুঃসংবাদটি নিশ্চিত করেছেন নারী ফুটবলের সহকারী কোচ মাহমুদা আক্তার। আজকের পত্রিকাকে তিনি বলেছেন, ‘অনুশীলনের পর ক্যাম্পে আসার পর আমি রাজিয়ার মৃত্যুর খবর পেয়েছি। শোনার পর আমার ভীষণ খারাপ লাগছে।’

২০১৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত নারী দলের ক্যাম্পে ছিলেন ফরোয়ার্ড রাজিয়া। সানজিদা-মারিয়াদের দলে থেকে ২০১৮ সালে জিতেছেন অনূর্ধ্ব-১৮ সাফ। খেলেছেন জাতীয় দলেও। ছিলেন ২০১৯ সাফের দলে। মূল একাদশে সুযোগ হয়নি তেমন, খেলেছেন বদলি হিসেবে।

২০২০ সালে করোনার পর থেকে ক্যাম্প থেকে বাদ পড়েন রাজিয়া। ক্যাম্পে জায়গা হারালেও খেলা চালিয়ে গেছেন নিয়মিত। খেলেছেন নারী লিগেও। ২০১৯-২০ নারী লিগে নাসরিন স্পোর্টিং ক্লাবের হয়ে করেছিলেন ৩ গোল। সবশেষ নারী লিগে খেলেছেন এফসি ব্রাহ্মণবাড়িয়ার হয়ে।

জাতীয় দল থেকে বাদ পড়ার পরই বিয়ে করেন রাজিয়া। গতকাল জন্ম দেন ছেলে সন্তানের। সন্তান সুস্থ থাকলেও আজ ভোরে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান সাবেক এই ফরোয়ার্ড। রাজিয়ার অকাল মৃত্যুর খবরকে দুঃখজনক বলছেন সাফজয়ী নারী দলের কোচ গোলাম রব্বানী ছোটন। আজকের পত্রিকাকে বললেন, ‘খুব ছোট থেকে ওরা বাফুফেতে থেকেছে। মারিয়া, সানজিদা, কৃষ্ণা, রাজিয়া; অনেক দিন ওরা এক সঙ্গে থেকেছে। এটা মেনে নেওয়া যায় না। আধুনিক যুগে কোনো মা বাচ্চা প্রসবের সময় মারা যাবে, এটা মেনে নেওয়া যায় না। আরেকটু যত্নশীল হওয়া প্রয়োজন ছিল। তাহলে মেয়েটাকে বাঁচানো যেত।’

জাতীয় দলের অধিনায়ক সাবিনার এলাকা সাতক্ষীরার মেয়ে রাজিয়া। এলাকার সাবেক সতীর্থের মৃত্যুতে শোক জানিয়ে সাবিনা ফেসবুকে লিখেছেন, ‘শান্তিতে ঘুমাও। যে শান্তিটা তোমার প্রাপ্য ছিল, এবার হয়তো সেটা পাবে।’

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন