• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা মেঘনা উপজেলার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করতে হবে: ড. খন্দকার মোশাররফ মেঘনায় আঃ রহমান হত্যার প্রতিবাদে মানববন্ধন:আইনী পদক্ষেপ নেওয়ার নির্দেশ এমপির ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার

খতিয়ে দেখা হোক মেঘনা সাবরেজিষ্ট্রি অফিসের অনিয়ম – জালিয়াতি

নিজস্ব সংবাদ দাতা / ২৩০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩১ মার্চ, ২০২৪

বিপ্লব সিকদার।।

দেশের সাব রেজিস্ট্রি অফিস নিয়ে প্রায়ই অনিয়মের অভিযোগ উঠে। আজ ৩১ মার্চ ২০২৪ ইং তারিখ স্থানীয় ও জাতীয় একাধিক পত্রিকায় কুমিল্লার মেঘনা উপজেলার সাবরেজিষ্ট্রি অফিস ও দলিল লিখকদের  অনিয়ম ও দলিল জালিয়াতি সহ সেরেস্তাদার নামে অতিরিক্ত অর্থ আদায় সহ বিভিন্ন অনিয়মের খবর প্রকাশিত হয়েছে। দলিল লিখক ও দপ্তরের কর্মকর্তাদের যোগসাজশে এসব অনিয়মের অভিযোগ উঠেছে।স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, স্থানীয় দলিল লিখকদের মধ্যে অনেকেরই বর্তমান অর্থনৈতিক অবস্থা ফুলেফেঁপে উঠছে যা আলাদিনের চেরাগের মতই। আজকের খবর  পড়ে প্রশ্ন উঠতেই পারে চেরাগের উৎস কি তা হলে কি অনিয়ম আর দূর্নীতি? অনিয়মের সত্যতা, এবং এর সাথে কারা জড়িত ও শেল্টার দিয়েছে? কোথায় কোথায় যায় এই টাকা? প্রশ্নের উত্তর গুলো অবশ্যই জনতার জানার অধিকার রয়েছে। তাই সুখী, সমৃদ্ধ দেশ গড়তে, দূর্নীতি দমন করতে আনীত অভিযোগ খতিয়ে দেখা জরুরি। দূর্নীতি দমন কমিশনের  (দুদক) প্রতি নজর দেওয়ার অনুরোধ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন