• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় স্কুল শিক্ষার্থী অপহরণ : প্রেম ছিল, পালিয়েই ‘অপহরণ’ মামলা মেঘনায় পূর্ব শত্রুতার জেরে দুই গ্রুপের সংঘর্ষ, , ডুপ্লেক্স বাড়িতে অগ্নিসংযোগ সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী হলেন যারা শোকবার্তা প্রকাশ করলো স্বেচ্ছাসেবক দল কুমিল্লা উত্তর জেলা ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর কমিটি বিলুপ্ত, নতুন কমিটি গঠনের উদ্যোগ সংরক্ষিত নারী আসনে বিএনপি-জোটের ৩৬ প্রার্থী ঘোষণা ১৭ বছরে ইতিহাস বিকৃতি, সংশোধনের প্রতিশ্রুতি অপ্রাপ্তবয়স্ক প্রেম-প্রণয়: নীরব সামাজিক বিপর্যয়ের অশনি সংকেত মেঘনায় চাদাবাজির মামলায় গ্রেপ্তার নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ মামলার জটে সড়ক, ঝুঁকিতে হাজারো মানুষের জীবন

গজারিয়ার আনার পুর পরিকল্পিত ইউটার্ণের অভাবে মহাসড়ক এখন মৃত্যুফাঁদ

নিজস্ব সংবাদ দাতা / ৪৯৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

বিপ্লব সিকদার :

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আনারপুরা বাস স্ট্যান্ড এলাকায় সম্প্রতি ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত ও তিনজন আহত হয়েছেন। এমন হৃদয়বিদারক দুর্ঘটনা যেন এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। এলাকাবাসীর দাবি পরিকল্পিত ইউটার্ণ না থাকায় এই মহাসড়কের ওই অংশটি দিন দিন মৃত্যুফাঁদে পরিণত হচ্ছে।ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দেশের সবচেয়ে ব্যস্ততম যোগাযোগপথ। প্রতিদিন হাজারো যানবাহন ছুটে চলে এই সড়কে। কিন্তু অবাক করার বিষয় হলো এই গুরুত্বপূর্ণ সড়কের অনেক জায়গায় এখনো সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থা ও নিরাপদ ইউটার্ণ নেই। ফলে মানুষজন বাধ্য হয় জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে, আর তাতেই ঘটছে প্রাণঘাতী দুর্ঘটনা।আনারপুরা বাস স্ট্যান্ড এলাকায় দীর্ঘদিন ধরেই স্থানীয়রা ইউটার্ণ ও স্পিড ব্রেকার স্থাপনের দাবি জানিয়ে আসছেন। কিন্তু কর্তৃপক্ষের উদাসীনতা আজ এক প্রাণ কেড়ে নিয়েছে, কাল হয়তো আরও কেউ হারাবে প্রিয়জনকে। এমন অব্যবস্থাপনা ও উদাসীনতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।একজন আলেমা আক্তারের মৃত্যু শুধুমাত্র একটি দুর্ঘটনা নয়, এটি আমাদের পরিকল্পনার ব্যর্থতা ও প্রশাসনিক অবহেলার প্রতিচ্ছবি। সড়ক নিরাপত্তা কেবল আইন প্রয়োগে নয়, প্রয়োজন সময়োপযোগী অবকাঠামো ও জনগণের অংশগ্রহণ।এখনই সময় গজারিয়া আনারপুরা এলাকাসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে পরিকল্পিত ইউটার্ণ, স্পিড ব্রেকার, ফুটওভার ব্রিজ ও পর্যাপ্ত সাইনবোর্ড স্থাপন করার। মানুষের জীবন যেন আর অবহেলায় হারিয়ে না যায়। সড়ক নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে—আজই, এখনই।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন