• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা দিতে দায়িত্বে অবহেলায় শাস্তির নির্দেশ প্রধানমন্ত্রীর তিতাসে প্রশাসনে নেতৃত্বের শূন্যতা, ভোগান্তিতে সাধারণ মানুষ সাংবাদিকের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের বিকল্প নেই: নবজীবনের প্রকাশক-সম্পাদক নুরুন্নাহার স্থানীয় নির্বাচনেও দ্বৈত নাগরিকদের প্রার্থী করতে চায় না ইসি নয়াদিল্লিতে মিনিস্টার (প্রেস) পদে নিয়োগ পেলেন সাইদুর রহমান সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ফ্যামিলি কার্ডের উপকারভোগী নির্বাচনে স্বচ্ছতার নির্দেশ প্রধানমন্ত্রীর সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার, মোজাফফরের বিচার সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী টক্সিক মানসিকতার বিস্তার: সামাজিক সম্প্রীতির নীরব সংকট সিলেটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

হোমনা পৌরসভার প্রশাসক ঘুমাচ্ছেন?

নিজস্ব সংবাদ দাতা / ৩৫৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

বিপ্লব সিকদার :

কুমিল্লার হোমনা পৌরসভার শ্রীমদ্দি সড়কে সরকার বাড়ির সামনের রাস্তাটি এখন পরিণত হয়েছে ময়লার ভাগারে। ফুটপাতজুড়ে ছড়ানো আবর্জনা, দুর্গন্ধ, এবং নোংরার স্তূপ যেন শহরের চিত্রকে বিকৃত করে দিয়েছে। প্রশ্ন জাগে এটা কি শুধু পৌরসভার ব্যর্থতা, নাকি নাগরিক সচেতনতারও ঘাটতি?একদিকে পৌর প্রশাসকের দায়িত্ব হলো শহরকে পরিচ্ছন্ন রাখা, ময়লা ফেলার নির্দিষ্ট স্থান ও নিয়ম তৈরি করা, নিয়মিত পরিষ্কার কার্যক্রম চালু রাখা। কিন্তু বাস্তব চিত্রে দেখা যাচ্ছে, কোথাও কোনো তদারকি নেই। প্রশাসক যেন চোখ বন্ধ করে ঘুমাচ্ছেন নাকে তৈল নাকি মরিচের গুঁড়ো, তা বোঝা মুশকিল।অন্যদিকে, নাগরিকরাও দায়মুক্ত নয়। ডাস্টবিন না থাকলেও রাস্তার পাশে ময়লা ফেলা কোনো সভ্য সমাজের আচরণ হতে পারে না। নিজের বাড়ির সামনের রাস্তা নোংরা করে রেখে কেউ পরিচ্ছন্ন শহরের দাবি করতে পারে না।প্রকৃতপক্ষে, পৌরসভার প্রশাসনিক উদাসীনতা আর নাগরিক অসচেতনতা মিলেই হোমনা আজ নোংরা ও দুর্গন্ধময় শহরে পরিণত হচ্ছে। এই অবস্থায় প্রয়োজন দ্রুত ও যৌথ উদ্যোগ। পৌর কর্তৃপক্ষের উচিত নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চালানো, ডাস্টবিন স্থাপন করা এবং আইন প্রয়োগ করা। একইসঙ্গে নাগরিকদেরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।হোমনার সড়ক শুধু চলাচলের পথ নয়, এটি শহরের সৌন্দর্যের প্রতীকও। সেই সৌন্দর্য রক্ষা করা সবার দায়িত্ব। প্রশাসক ঘুম থেকে উঠবেন কি না, সেটা এক প্রশ্ন কিন্তু নাগরিক হিসেবে আমরা কি জেগে আছি?

 

(  ছবি ও তথ্য : সাংবাদিক কামাল হোসেন এর ওয়াল থেকে নেওয়া)

 

লেখক, সাংবাদিক।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন