• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় সাপের কামড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ভাটেরচর–লুটেরচর সড়ক পরিদর্শনে যাচ্ছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানালেন খন্দকার মারুফ পদায়ন নিয়ে ক্ষুব্ধ অতিরিক্ত পুলিশ সুপার ‘আমার কাজ আর প্রয়োজন নেই চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৩০ মহানবীর আদর্শে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর মহানবী (সা.)-এর আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখার সময় জনতার হাতে আটক চিকিৎসক সিজেএফডি সদস্য ও পরিবারের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প জয়পুরহাটে চেয়ারম্যান প্রার্থী দুলালের কর্মী সমাবেশ

কুমিল্লার বুড়িচংয়ে হিট স্ট্রোকে শ্রমিকের মৃত্যু

নিজস্ব সংবাদ দাতা / ২৪০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

 

এম হাসান।।

কুমিল্লার বুড়িচংয়ে হিট স্ট্রোকে মজিবুর রহমান (৪৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) গরমের মাত্রা সহ্য করতে না পেরে হিটস্ট্রোকে তার মৃত্যু হয়।

মৃত মজিবুর সদর উপজেলার জগতপুর গ্রামের নিজাম হাজীর বাড়ীর আলফাজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে বুড়িচংয়ের ব্যবসায়ী মো: রুহুল আমিনের বাড়ীতে কাজ করতে যান মজিবুর। তিনি বিল্ডিংয়ের বেইজ কাটার সময় হিটস্ট্রোক করেন। এ সময় স্থানীয়রা তাকে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে বুড়িচং থানার এসআই মো: নুরুল ইসলাম বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সুরতহাল রিপোর্ট তৈরি করে থানায় নিয়ে যান।

এসআই মো: নুরুল ইসলাম বলেন, লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই। এতে বুঝা যায়, তিনি স্ট্রোক করেই মারা গেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে সঠিকটা বলা যাবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন