• শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় ছুরিকাঘাতের ঘটনায় থানায় মামলা না নিতে তদবির করতে যান স্বেচ্ছাসেবক দল নেতা মেঘনায় সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালন করার পথ সমতল নয় মেঘনায় টপ সয়েল লুট উন্নয়নের নামে কৃষির ভবিষ্যৎ হুমকিতে মেঘনায় ১৫ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার মেঘনায় ওরশে বিরোধের জেরে সিএনজি থামিয়ে নৃশংস হামলা, সাব্বির নিহত, বাবুল গ্রেপ্তার জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনার লুটের চর – উপজেলা সদর সড়ক ৩০ ভাগ কাজ বাকি, অর্থ ও সময়ের  নতুন চাহিদা মেঘনায় সামাজিক সুরক্ষা ভেঙে পড়ায় জনজীবনে চরম অনিশ্চয়তা বাঞ্ছারামপুর রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর বিশেষ সভা

আজ সাংবাদিক হুমায়ুন কবীর খোকনের চতুর্থ মৃত্যুবার্ষিকী

নিজস্ব সংবাদ দাতা / ১৮৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

 

নিজস্ব প্রতিবেদক।।

করোনা মহামারিতে প্রয়াত সাংবাদিক হুমায়ুন কবীর খোকনের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ।
করোনা আক্রান্ত হওয়ার পর রাজধানীর একটি হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০২০ সালের ২৮ এপ্রিল রাতে তার মৃত্যু হয়। তিনি দৈনিক সময়ের আলোর নগর সম্পাদক ও প্রধান প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন।
এর আগে তিনি দৈনিক আমাদের সময়, মানবজমিনসহ বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতা করেছেন। এ ছাড়া কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি) এর সভাপতি হুমায়ুন কবীর খোকন ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।
তার স্ত্রী লেখক শারমিন সুলতানা রীনা জানান, হুমায়ুন কবীর খোকনের স্মৃতি রক্ষার্থে তিনি ‘সাংবাদিক খোকন ফাউন্ডেশন’ গড়ে তুলেছেন। তার সহকর্মী আহমেদ ইসমাম ও সাব্বির আহমেদের উদ্যোগে ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে ‘বইঘর’ নামে একটি পাঠাগারও পরিচালিত হচ্ছে।
কুমিল্লা সাংবাদিক ফোরামের সভাপতি মো. সাজ্জাদ হোসেন এবং সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন প্রয়াত হুমায়ুন কবীর খোকনের আত্মার মাগফেরাত কামনা করে সকলের দোয়া চেয়েছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন