• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা মেঘনা উপজেলার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করতে হবে: ড. খন্দকার মোশাররফ মেঘনায় আঃ রহমান হত্যার প্রতিবাদে মানববন্ধন:আইনী পদক্ষেপ নেওয়ার নির্দেশ এমপির ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার

সাবেক সহকারী কর কমিশনারের নামে মামলা করেছে দুদক

নিজস্ব সংবাদ দাতা / ১৬৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৪ মে, ২০২৪

 

বিপ্লব সিকদার।।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সহকারী কর কমিশনার শ্যামল কৃষ্ণ দাসের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২৩ মে) দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের (ঢাকা-১) সহকারী পরিচালক মো. মাহাবুব মোর্শেদ মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে অভিযোগ আনা হয়েছে, তিনি জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৮৫ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জন ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। শ্যামল কৃষ্ণ দাস আয়কর বিভাগে সর্বশেষ সহকারী কর কমিশনার হিসেবে কর্মরত থেকে বিভিন্ন দুর্নীতিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে এ সম্পদ অর্জন করেছেন। তার বাড়ি পটুয়াখালী জেলায়।

দুদক বলছে, ২০২১ সালের ৪ এপ্রিল সম্পদ বিবরণী দাখিল করেন। নিজ নামে স্থাবর ও অস্থাবর মিলিয়ে ২ কোটি ৭৩ লাখ ৮৩ হাজার টাকা মূল্যের সম্পদের ঘোষণা দেন। সম্পদ বিবরণী যাচাইকালে শ্যামল কৃষ্ণ দাসের নামে কোনো ঋণ/দায়ের তথ্য পাওয়া যায়নি। নিট সম্পদ ২ কোটি ৭৩ লাখ ৮৩ হাজার টাকা। একই সময়ে পারিবারিক ও অন্যান্য ব্যয় পাওয়া গেছে ৩১ লাখ ১৩ হাজার টাকা। ব্যয়সহ অর্জিত সম্পদ ৩ কোটি ৪ লাখ ৯৭ হাজার টাকা। তার নামে গ্রহণযোগ্য আয় পাওয়া গেছে ১ কোটি ১৯ লাখ ১ হাজার টাকা। গ্রহণযোগ্য আয়ের চেয়ে সম্পদ বেশি পাওয়া গেছে ১ কোটি ৮৫ লাখ ৯৫ হাজার টাকা; যার কোনো বৈধ আয়ের উৎস সংক্রান্ত রেকর্ডপত্র বা সাক্ষ্য-প্রমাণ তিনি সরবরাহ করতে পারেননি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন