ঢাকা   ০৮:০১:৩৯ পিএম, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
এক প্রতিষ্ঠানে একাধিক টেন্ডার নয়, তাঁতিদের স্বার্থরক্ষায় গুরুত্ব প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সাগরে লঘুচাপ ঘনীভূত, ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বাস্তব কাজেই আস্থা অর্জন করতে চায় বিএনপি: মীর শাহে আলম ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু ১০ বছর পূর্তি :ভালোবাসা, বিশ্বাস আর সহযোগিতায় এগিয়ে যাক বিন্দুবাংলা টিভি স্বামীর ভালোবাসার আলিঙ্গনে পাঁজরের ৫ হাড় ভেঙে হাসপাতালে স্ত্রী, ভিডিও ভাইরাল মাদক-চাঁদাবাজি নির্মূলে জিরো টলারেন্স: আইজিপি কুমিল্লায় কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী অভিযানে আটক ২৭৫

এতিমদের ক্যাপিটেশন গ্রান্ট আত্মসাৎ করে বন্ধ করে দিয়েছে মাদ্রাসা

Reporter Name
  • Update Time : Tuesday, June 11, 2024,
  • 421 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:
বিপ্লব সিকদার :
পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার মল্লিকাদহ সন্যাসীতলা আনোয়ারুল উলুম হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসায় কোন এতিম শিশু না থাকা সত্ত্বেও এতিমদের জন্য বরাদ্দকৃত ক্যাপিটেশন গ্রান্ট গ্রহণপূর্বক তা আত্মসাতের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন( দুদক)।  আজ সোমবার ঠাকুরগাঁও দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনাকালে এ সত্যতা পায়। আজ সোমবার (১০ জুন) দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের জনসংযোগ কর্মকর্তা, উপ পরিচালক আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন । সূত্র জানায় অভিযানকালে দুদক টিম উক্ত প্রতিষ্ঠানে কোন ছাত্র বা শিক্ষকের উপস্থিতি পায়নি এবং এ প্রসঙ্গে কমিটির সভাপতি  টিমকে জানান চলতি বছরের গত ১৪ মে  হতে উক্ত প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ আছে। অপরদিকে দেবীগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার টিম কে জানান  প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধের ব্যপারে তাকে কিছু জানানো হয়নি। এমতাবস্থায়, অভিযোগের প্রাথমিক সত্যতা রয়েছে মর্মে দুদক টিমের নিকট প্রতীয়মান হয়েছে। অভিযোগের বিষয়ে সংগৃহীত রেকর্ডপত্র বিশ্লেষণপূর্বক কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি