ঢাকা   ০১:৩২:৫৯ এএম, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিরোধী দলের আন্দোলন মোকাবেলা করতে হলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে : শফিকুল আলম

Reporter Name
  • Update Time : Sunday, June 30, 2024,
  • 219 Time View

মেঘনা প্রতিনিধি।।

বিএনপি বা বিরোধী দলের আন্দোলন মোকাবেলা করতে হলে সকল পর্যায়ের নেতাকর্মীদের সবকিছু ভুলে ঐক্যবদ্ধ হতে হবে বললেন মেঘনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা বাস্তবায়ন কমিটির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান শফিকুল আলম।

 

গতকাল শনিবার উপজেলার ভাওরখোলা ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে, উপজেলা আওয়ামীলীগ আয়োজিত, আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। শফিকুল আলম বলেন আজ উপজেলা হয়েছে বলেই আমরা চেয়ারম্যান হয়েছি, রাজনৈতিক ভাবে সকল দলের নেতাকর্মীই বড় বড় পদ পেয়েছি। যে দলটি এই সুযোগ করে দিয়েছে আমি সেই দলের সাথে মিশে থাকতে চাই। সকল ভেদাভেদ ভুলে আসুন সবাই দলটাকে নিয়ে কাজ করি। এ দিকে সভায় আগত বক্তারা সিনিয়র নেতৃবৃন্দের প্রতি চাপা ক্ষোভ প্রকাশ করে বলেন দীর্ঘদিন উপজেলা আওয়ামী লীগের সভা না হওয়া, জাতীয় ও উপজেলা নির্বাচন হওয়ার ফলে দলের অভ্যন্তরীণ কোন্দল বেরেছে। আজ বিএনপি উপজেলার মুল পয়েন্টে সভা করে আর আমাদের করতে হয় ইউনিয়ন পরিষদের মিলনায়তনে! দল ক্ষমতায় থাকার পরেও শুধু কোন্দলের কারণে আজ এই অবস্থা। সাবেক উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সাইফুল্লাহ মিয়া রতন শিকদারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক, উপজেলা চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন শিশির,সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক,সাবেক উপজেলা চেয়ারম্যান আঃ সালাম, শ্রম বিষয়ক সম্পাদক খন্দকার জহিরুল ইসলাম উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল গাফফার, যুগ্ম সম্পাদক শফিক মৃধা, আব্দুল আল বাকী শামিম, সহ সভাপতি আব্দুল মালেক আখন্দ,সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন আকাশ, মিলন সরকার, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ৮ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ পরে বৃক্ষ রোপণ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতারা প্রতিষ্ঠা বার্ষিকীতে নেতাকর্মীদের উপস্থিতি কম হওয়ার জন্য মরিয়া হয়ে কাজ করেছে বলে জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি