ঢাকা   ০৩:৫৫:২৩ এএম, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজউক পরিচালক মোবারক ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

Reporter Name
  • Update Time : Wednesday, July 3, 2024,
  • 230 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বিপ্লব সিকদার।।

অবৈধ সম্পদ অর্জনের দায়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিচালক মো. মোবারক হোসেন ও তার স্ত্রী সাহানা পারভীনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মো.মোবারক হোসেনের নামে দুটি ও তার স্ত্রীর নামে একটি মামলা করা হয়েছে। আজ বুধবার (৩ জুলাই) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন।দুদকের উপ পরিচালক (জনসংযোগ) মো.আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। ৩ নংমামলার এজাহারে উল্লেখ করা হয়, রাজউক পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ-২) মোবারক হোসেনের দাখিল করা সম্পদবিবরণী অনুযায়ী ৪১ লাখ ৪৬ হাজার ৮৪৫ টাকার আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া যায় । ফলে সে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর (২৭/১)ধারায় অপরাধ করায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক।অপরদিকে দুদকের করা ৪ নং মামলায় মোবারকের স্ত্রী সাহানা পারভীনের নামে ১ কোটি ৫৮ লাখ ৭৩ হাজার ১৫২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে। তাই শাহানা পারভিনকে এক নাম্বার আসামি এবং অবৈধ সম্পদ অর্জনে সহযোগিতার জন্য রাজউক কর্মকর্তা মোবারক হোসেনকে দুই নম্বর আসামি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি