ঢাকা   ০৭:৪২:২৯ পিএম, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

র‍্যাবের পাঁচ পরিচালককে বদলি

Reporter Name
  • Update Time : Tuesday, July 9, 2024,
  • 302 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ডেস্ক রিপোর্ট।।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) চার পরিচালকসহ পাঁচ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। রবিবার (৮ জুলাই) র‌্যাব মহাপরিচালক (ডিজি) হারুন অর রশিদের সই করা এক আদেশে এ বদলি করা হয়।

আদেশে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার আরাফাত ইসলামকে র‌্যাব-৮ এর অধিনায়ক, র‌্যাব-৪ এর অধিনায়ক লে. কর্নেল আব্দুর রহমানকে র‌্যাব সদর দপ্তরের অপারেন্স উইংয়ের পরিচালক, র‌্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল কাজী যুবায়ের আলম শোভনকে র‌্যাব-৩ এর অধিনায়ক হিসেবে বদলি হয়েছে।

এছাড়া র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মুনীম ফেরদৌসকে লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এবং র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল ফিরোজ কবীরকে র‌্যাব-৫ এর অধিনায়ক হিসেবে বদলি হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি