ঢাকা   ০৭:৪৩:৪২ এএম, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মেঘনায় বিএনপি নেতা মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার অভিযোগ, ওসি-ইউএনও’র দাবি তর্কাতর্কি চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী চৌদ্দগ্রাম দত্তসার রহমানীয়া মাদ্রাসার মাহফিল ১৪ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান বিদ্যুৎ সক্ষমতা থাকলেও উৎপাদন কম : সংসদীয় কমিটি ডেঙ্গুতে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৬৩১ জন আমদানি নির্ভর জ্বালানি থেকে বের হতে চায় সরকার: অর্থমন্ত্রী দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে : খাদ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬

চালিভাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ি ঠুঁটো জগন্নাথই থাকবে?

Reporter Name
  • Update Time : Wednesday, July 10, 2024,
  • 316 Time View

বিপ্লব সিকদার।।

আমাদের দেশে একটি প্রবাদ আছে “ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার” ঢাল তরোয়াল ছাড়া সে এমনিতেই কিছু পারবে না শুধু মুখে মুখে আলাপ করা ছাড়া। তাই আমরা যখন আমাদের ক্ষমতার থেকে বেশি কিছু বলে ফেলি বা করতে চাই তখন অন্যেরা আমাদের নিজ ক্ষমতা বা সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন করার জন্য এই প্রবাদটি বলে থাকে। চালিভাঙ্গা নৌ পুলিশ ফাঁড়িটির প্রায় এমনই অবস্থা। কুমিল্লা জেলার মেঘনা উপজেলার রামপুর বাজারে এ ফাঁড়ির দপ্তরটি অবস্থিত। ফাঁড়িটির কর্মক্ষেত্র সারা কুমিল্লা জেলা জুড়ে। এ জেলার নদী গুলোর মধ্যে অন্যতম, মেঘনা, কাঠালিয়া, গোমতী, তিতাস সহ আরও অনেক। নদীকে সুরক্ষা দিতে যে পরিমাণ জনবল দরকার, তেমন জনবল নেই। মেঘনা, কাঠালিয়া নদী সম্পূর্ণ অরক্ষিত। এ নদীতে অবৈধ ঝোপ, কারেন্ট জাল, ম্যাজিক জাল, সহ নৌ রুটে বহুবিধ অপরাধ সংগঠিত হয়ে। মুরাদনগরের রামচন্দ্র পুর হয়ে দিনে রাতে মাদক সহ অবৈধ মালামাল বিভিন্ন কায়দায় পাচার হয়। খুব বেশি চাপে পড়লে যা আছে তা নিয়েই বিগত দিনে অভিযান পরিচালনা করে আসছেন। যা সচেতন মহলের দৃষ্টিতে লোক দেখানো অভিযান বলেই চিহ্নিত। নদীর শৃংখলা বজায় রাখা এই ফাঁড়ির পক্ষে কখনো সম্ভব না। কারন ফাঁড়িটিতে নেই নিজস্ব যানবাহন,পর্যাপ্ত জনবল, স্বাস্থ্য সম্মত অফিস,। ট্রলার ভাড়া করে অভিযান পরিচালনা করে নৌপথের শৃঙ্খলা ফেরানো সম্ভাবনা খুব কম। ফাঁড়িটিকে কার্যকর করতে হলে সবার আগে প্রয়োজন একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন স্পীডবোট,বাড়াতে হবে জনবল, এবং দপ্তরের পরিবেশ হতে হবে স্বাস্থ্য সম্মত। এ বিষয় গুলো উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় একাধিকবার উত্থাপিত হলেও কার্যকর হয়নি।উর্ধ্বতন কর্তৃপক্ষ এই ফাঁড়িটিকে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। বিশেষ করে মেঘনা উপজেলাটি মেঘনা – কাঠালিয়া নদী বেষ্টিত হওয়ায় নদী পাড়ের জনগোষ্ঠীকে চোর, ডাকাত আতংকে দিনাতিপাত করতে হয়। অচিরেই সমস্যার সমাধান করা প্রয়োজন বলে মনে করেন দায়িত্বশীল মহল না হয় চালিভাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ি ঠুঁটো জগন্নাথই থাকবে? এমন প্রশ্ন থেকেই যাবে।

লেখক – সাংবাদিক

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি