• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
আইন, রাজনীতি ও জনসেবার সমন্বয়ে ড. মারুফ হোসেন যুব অধিকার পরিষদের মেঘনা উপজেলা শাখার আংশিক কমিটি অনুমোদন সামাজিক মাধ্যমে অপপ্রচার রুখতে পুলিশের সতর্কবার্তা অবৈধ বালুভরাটে মেঘনার প্রকৃতি কৃষি অস্তিত্ব আজ সংকটে দায়িত্বে নিষ্ঠা, সাফল্যে স্বীকৃতি: মেঘনা থানার এসআই ওবাইদুল হকের পুরস্কারের গল্প দাউদকান্দি-মেঘনায় অতিরিক্ত ৫ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ করেছেন ড. খন্দকার মারুফ রাইপাড়ার জনপ্রিয় সাবেক মেম্বার ফিরোজ খানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ জয়পুরহাটে ১১ দলের জোটের বিক্ষোভ মিছিল, ডিসির কাছে স্মারকলিপি প্রদান মেঘনায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক কর্মসূচি গ্যাসের ভোগান্তি কমার আশা, আংশিক সচল মহেশখালীর এলএনজি টার্মিনাল

ইস্টার্ন রিফাইনারীর সাবেক এমডি রেজাউলের বিরুদ্ধে দুর্নীতির মামলা

নিজস্ব সংবাদ দাতা / ২৩৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩১ জুলাই, ২০২৪

বিপ্লব সিকদার।।

সোয়া ২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ইস্টার্ন রিফাইনারী লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল আলমের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 

বুধবার (৩১ জুলাই) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের সংস্থাটির উপ-পরিচালক সুমিত্রা সেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সংস্থাটির উপ পরিচালক (জনসংযোগ) মো.আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ইস্টার্ন রিফাইনারী লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল আলম ২০২২ সালের ৩১ মার্চ দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে তার নিজ নামে অর্জিত ২ কোটি ৫২ লাখ ৬০ হাজার ৫৯১ টাকার সম্পদের মধ্যে ৯৬ লাখ ৭ হাজার ৫৯১ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপনের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া দুদকের অনুসন্ধানে ১ কোটি ৪২ লাখ ৯৯ হাজার ৫০ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে দুদকের অনুসন্ধানে। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) এবং ২৭(১) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

দুদক সূত্রে আরও জানা যায়, চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারী লিমিটের সাবেক এমডি মো. রেজাউল আলমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারপূর্বক বিভিন্ন প্রতিষ্ঠান হতে ৪০ কোটি টাকা আত্মসাৎ করে ঢাকায় তিন তলা বিলাসবহুল বাড়ি ও চট্টগ্রামে জমিসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০২২ সালের অনুসন্ধান শুরু করেছিল দুদক। অবৈধ সম্পদের প্রমাণ পাওয়ায় ২০২২ সালের ৩ ফেব্রুয়ারি সম্পদ বিবরণী নোটিশ দেয় দুদকের তৎকালীন উপপরিচালক মোহাম্মদ মাহমুদুর রহমান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন