• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

সিলেটে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

নিজস্ব সংবাদ দাতা / ১৯১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

সিলেটের দক্ষিণ সুরমায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় রিকশার যাত্রী সিতারা বেগম (৮০) নামে এক বৃদ্ধা মারা গেছেন। গতকাল শনিবার সন্ধ্যায় দক্ষিণ সুরমার রশিদপুর বাজারে এ ঘটনা ঘটে।

নিহত সিতারা বেগম দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকার এবদালপুর গ্রামের মৃত কটু মিয়ার স্ত্রী।

জানা গেছে, সিতারা বেগম তার মেয়ে হাজেরা বেগমকে নিয়ে একটি কাজে রশিদপুর বাজারে গিয়েছিলেন। সন্ধ্যা ৭টার দিকে একটি রিকশাযোগে তারা বাড়ি ফেরার পথে বাজারেই ঢাকাগামী একটি গাড়ি তাদের রিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিতারা বেগম মারা যান। এ ঘটনায় সিতারা বেগমের মেয়ে হাজেরা বেগম গুরুতর আহত হন এবং রিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। তবে অজ্ঞাত গাড়িকে শনাক্ত করা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন বলেন, ঘাতক গাড়ি শনাক্তে আমরা কাজ করছি। এদিকে, লাশটি ময়নাতদন্ত ছাড়া দাফন করতে নিহতের স্বজনরা আবেদন করেছেন। পরে জেলা প্রশাসনের আদেশ-সাপেক্ষে লাশ হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন